সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘তাদের মতামতের অপেক্ষায় থাকলাম’

news-image

বিনোদন প্রতিবেদক : চিত্রনায়ক শরিফুল রাজকে সবশেষ দেখা যায় নির্মাতা রায়হান রাফির ‘দামাল’ সিনেমায়। যেখানে তার সহশিল্পী হিসেবে ছিলেন বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ। যা মুক্তি পায় গত বছর ২৮ অক্টোবর। এরপর থেকেই রাজের ভক্তরা অপেক্ষায় ছিলেন প্রিয় শিল্পীকে আবার পর্দায় দেখার।

অবশেষে সেই অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে। আগামী ঈদে একটি ওটিটি প্লাটফর্মে মুক্তি পাচ্ছে রাজ অভিনীত ওয়েব সিরিজ ‘ইনফিনিটি ২’। সম্প্রতি সিরিজটির একটি টিজার প্রকাশ হয়েছে। মেহেদি হাসিবের পরিচালনায় এই সিরিজে আরও অভিনয় করেছেন আব্দুন নূর সজল, মুমতাহিনা টয়া, সুমন আনোয়ার, সাঞ্জু জন, সামিয়া অথৈসহ অনেকেই।

শরিফুল রাজ বলেন, ‘এই ওয়েব সিরিজটির গল্পটি দর্শক অনেক পছন্দ করবে- এমনটাই আমার বিশ্বাস। দীর্ঘদিন আমার নতুন কোনো কাজ আসেনি। “ইনফিনিটি ২” ওয়েব সিরিজের মাধ্যমে দর্শকরা আবার আমাকে খুঁজে পাবে। দেখার পর, তাদের মতামতের অপেক্ষায় থাকলাম।’

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী