রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী আরাফাত

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী আরাফাত। আগামী ১৭ জুলাই অনুষ্ঠেয় এই উপনির্বাচনে নৌকা প্রতীক নিয়ে লড়বেন তিনি।

শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় ঢাকা-১৭ আসনে মোহাম্মদ আলী আরাফাতকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। সভায় একইসঙ্গে নয়টি পৌরসভার মেয়র এবং ৩৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে সভায় মনোনয়ন বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে মোট ২২ জন মনোনয়নপ্রত্যাশী দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন। এছাড়া নয়টি পৌরসভার মেয়র পদে ৭৮ জন এবং ৩৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ১৫৮ জন দলীয় মনোনয়নপ্রত্যাশী হয়েছিলেন।

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ করা হবে আগামী ১৭ জুলাই। এই ভোট হবে ব্যালটে। গত ১৫ মে এই আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ও চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে আসনটি শূন্য হয়।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী