সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুসলিম হিসেবে সৌদিতে থাকার বাসনা ছিল : বেনজেমা

news-image

স্পোর্টস ডেস্ক : সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদের সঙ্গে চুক্তি করেছেন করিম বেনজেমা। মোটা অঙ্কের অর্থে তিন বছর সৌদি প্রো লিগে খেলার বিষয়ে সম্মত হয়েছেন তিনি। ইউরোপের ফুটবল, জীবন ছেড়ে সৌদি আসার বিষয়ে ফ্রান্স স্ট্রাইকার জানিয়েছেন, আগে থেকেই তার মুসলিম দেশ সৌদিতে থাকার ইচ্ছে ছিল।

রাষ্ট্রীয় সম্মানে সৌদি লিগে বেনজেমাকে অভ্যার্থনা জানানো হয়েছে। নতুন চ্যালেঞ্জের বিষয়ে বেনজেমা জানিয়েছেন, অর্থের চেয়ে নীতিগত বিষয় তাকে সৌদি লিগকে বেছে নিতে সহায়তা করেছে, ‘আমি মুসলিম। এটা একটি মুসলিম দেশ। সব সময় আমার এখানে থাকার ইচ্ছে ছিল। এর আগেও আমি সৌদি এসেছি এবং আমার বেশ ভালো লেগেছে।’

সৌদি ক্লাবে যোগ দিতে চাচ্ছেন জানানোর পর বেনজেমার পরিবারও উচ্ছ্বাস প্রকাশ করেছে বলে জানিয়েছেন রিয়াল মাদ্রিদের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা বেনজেমা, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি মুসলিম দেশ, আমার প্রিয় এবং সুন্দর দেশ। যখন সৌদি আসার বিষয়ে পরিবারকে জানায়, তারা খুশি হয়েছিল এবং আমিও যেখানে আসতে চেয়েছিলাম সেখানেই আছি।’

রিয়াল মাদ্রিদে অসাধারণ অধ্যায় রচনার পরে বেনজেমা সৌদি প্রো লিগেও তার ফুটবল দক্ষতার স্বাক্ষর রাখতে চান বলেও উল্লেখ করেছেন, ‘আমার ফুটবল (দক্ষতা) নতুন ক্লাবে আনার চেষ্টা করবো। সবকিছুর বাইরে শিরোপা জেতার চেষ্টা করবো। আমি স্বাক্ষর রেখে যাওয়ার চেষ্টা করবো। কারণ আমি ফুটবল ভালোবাসি। সামর্থ্যকে সর্বোচ্চ পর্যায়ে নেওয়ার ওই লড়াকু মনোভাব আমার আছে।’

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী