সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারী বৃষ্টিতে নগরজীবনে স্বস্তি

news-image

নিজস্ব প্রতিবেদক : গত কয়েকদিন ধরে তীব্র গরমে অতিষ্ঠ রাজধানীসহ সারাদেশের মানুষ। বৃষ্টির জন্য তাই অপেক্ষাটাও দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছিল। অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার বৃষ্টির দেখা পায় রাজধানীবাসী। অপেক্ষা ফুরোলেও গতকালের বৃষ্টি জনজীবনে সেভাবে স্বস্তি ফেরাতে পারেনি। বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা কমলেও বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্পের কারণে ভ্যাপসা গরমে অতিষ্ট ছিল রাজধানীবাসী।

তবে স্বস্তি পেতে নগরবাসীকে খুব বেশি অপেক্ষা করতে হয়নি। শুক্রবার দিনের প্রথমভাগেই রাজধানীতে ঝরেছে ভারী বৃষ্টি। তাতে তাপমাত্রা যেমন কমেছে, তেমনি স্বস্তি ফিরেছে নগরজীবনে।

আজ সকাল থেকেই ঢাকায় আকাশ মেঘলা ছিল। সকাল পৌনে ১০টার দিকে এক পশলা বৃষ্টির দেখা পায় রাজধানীবাসী। তবে কিছুক্ষণ পরই সেই বৃষ্টি থেমে যায়। এরপর বেলা ১১টা নাগাদ শুরু হয় ঝুম বৃষ্টি।

এ সময় রাজধানীর তেজগাঁও, মগবাজার, ইস্কাটন, ফার্মগেট, কারওয়ান বাজার, গুলশান, বাড্ডা, হাতিরঝিল, রামপুরা, মালিবাগ, মৌচাক, শ্যামলী, মহাখালীসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়। বেলা ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় মুষলধারে বৃষ্টি চলছে।

এদিকে ঢাকা ছাড়াও দেশের বাকি ৮ বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অনেক জায়গায়; ময়মনসিংহ, সিলেট, খুলনা ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

একইসঙ্গে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ ছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে আরও বলা হয়, রাজশাহী, নওগাঁ, সিরাজগঞ্জ, নেত্রকোনা ও সিলেট জেলাসহ রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা দেশের উত্তরপশ্চিমাঞ্চলে অব্যাহত থাকতে পারে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী