সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাগদান সেরেছেন ক্রিকেটার হাসান মাহমুদ

news-image

স্পোর্টস ডেস্ক : হাসান মাহমুদের বাবা মোহাম্মদ ফারুক আজ বৃহস্পতিবার মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে উপস্থিত হয়ে ছেলের অনুশীলন দেখছিলেন। তার বাবাকে গ্রান্ড স্ট্যান্ডে দুই শিশুকে নিয়ে দাঁড়িয়েয়ে থাকতে দেখা যায়। এই দুই শিশু হল হাসানের ভাগ্নে। যেখানে হাসানের সতীর্থ তাসকিন আহমেদ ও এবাদত হোসেনদের সাথে কুশল বিনিময় করেন তার বাবা।

এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়ে হাসানের বাবা দিয়েছেন খুশির এক সংবাদ। লক্ষ্মীপুর থেকে তার ঢাকায় আসার উদ্দেশ্য, বুধবার তার ছেলে হাসান মাহমুদের বাগদান সেরেছেন। সেটি নিশ্চিত করেছেন তিনি নিজেই।

একইসঙ্গে ছেলের বিয়ে নিয়ে তার বড় ইচ্ছের কথাও শুনিয়েছেন তিনি। আসন্ন ওয়ানডে বিশ্বকাপের আগেই ছোট পরিসরে বিয়ে করবেন হাসান মাহমুদ।

বিশ্বকাপের পর বিয়ের বাকি অনুষ্ঠানিকতা বড় পরিসরে হবে। এছাড়া নিজ এলকা লক্ষ্মীপুরে জাতীয় দলের সব ক্রিকেটারকে নিয়ে যাওয়ার ইচ্ছের কথাও প্রকাশ করেন হাসানের বাবা।

২০২০ সালে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলে পথচলার শুরু হাসানের। এখন অবধি ১১ ওয়ানডেতে ১৮ উইকেট নিয়েছেন তিনি। ১৬ টি-টোয়েন্টিতেও পেয়েছেন সমান উইকেট।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী