রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিষক্রিয়ায় দুই ভাইয়ের মৃত্যু, বালাইনাশক কোম্পানির এমডি ও চেয়ারম্যান গ্রেপ্তার

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় তেলাপোকা মারার স্প্রের বিষক্রিয়ায় দুই শিশুর মৃত্যুর ঘটনায় বালাইনাশক পেস্ট কন্ট্রোল কোম্পানির এমডি ও চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) লালবাগ বিভাগ তাদের গ্রেপ্তার করে।

আজ বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল ও ব্রাহ্মণবাড়িয়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- বালাইনাশক পেস্ট কন্ট্রোল কোম্পানির এমডি আশরাফ ও চেয়ারম্যান ফরহাদ।

বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মশিউর রহমান। তিনি বলেন, ‘তেলাপোকা মারার স্প্রের বিষক্রিয়ায় দুই শিশুর মৃত্যুর ঘটনায় লালবাগ গোয়েন্দা বিভাগ ছায়া তদন্ত শুরু করে। তথ্য-প্রযুক্তির সহায়তায় কোম্পানির এমডি ও চেয়ারম্যানের অবস্থান শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাদের টাঙ্গাইল ও ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে ঢাকায় আনা হচ্ছে।’

এর আগে সোমবার রাতে কোম্পানির এক কর্মকর্তাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি বসুন্ধরা আবাসিক এলাকার ওই বাসায় তেলাপোকা মারার বিষ স্প্রে করেছিলেন।

মারা যাওয়া দুই শিশুর বাবা মোবারক হোসেন বাদী হয়ে ওই কোম্পানির বিরুদ্ধে মামলা করেন।

গত শুক্রবার বসুন্ধরার আই ব্লকের একটি নতুন বাসায় পেস্ট কন্ট্রোল সার্ভিসের কর্মীরা তেলাপোকা মারার বিষ স্প্রে করেন। এর দুই দিন পর রোববার পরিবারটি ওই বাসায় ওঠে। বাসায় প্রবেশ করেই অসুস্থ হয়ে পড়েন পরিবারের সদস্যরা। পরে তাদের হাসপাতালে নেয়া হয়।

রোববার সকালে হাসপাতালে ৯ বছরের শাহিল মোবারত জায়ানের মৃত্যু হয়। একই দিন রাত ১০টায় মৃত্যু হয় ১৫ বছরের শায়েন মোবারত জাহিনের।

প্রাণ হারানো দুই শিশুর মা শারমিন জাহান লিমা ও বাবা মোবারক হোসেন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে তারা সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী