আদানির কেন্দ্র থেকে আবারও বিদ্যুৎ সরবরাহ শুরু

news-image

অনলাইন ডেস্ক : আবারও জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে ভারতের আদানি গ্রুপের বিদ্যুৎকেন্দ্র। সঞ্চালন লাইনের ত্রুটি কাটিয়ে আজ বৃহস্পতিবার ভোর থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

এর আগে, গতকাল বুধবার বেলা ২টা ৪৬ মিনিটে ঝড়ের কারণে চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় আদানি বিদ্যুৎকেন্দ্রের সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) সহকারী প্রকৌশলী ও চাঁপাইনবাবগঞ্জের রহনপুর সঞ্চালন লাইনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, আবহাওয়া খারাপ হলে স্বয়ংক্রিয়ভাবেই সংযোগ বিচ্ছিন্ন হয়, বুধবারও তাই হয়েছিল। দুপুরের দিকে ঝড়-বৃষ্টি শুরু হওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়। তবে এতে সঞ্চালন লাইনের কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

উল্লেখ্য, গত মার্চ থেকে ভারতের ঝাড়খন্ডে আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকে গড়ে ৭৫০ মেগাওয়াট করে বিদ্যুৎ পাচ্ছে। বাংলাদেশ আদানির বিদ্যুৎকেন্দ্রে ৮০০ মেগাওয়াট করে দুটি ইউনিট আছে। প্রথম ইউনিট থেকে গড়ে ৭৫০ মেগাওয়াট করে বিদ্যুৎ সরবরাহ শুরু হয় গত মার্চে। দ্বিতীয় ইউনিট থেকে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে দুদিন আগে। এটি থেকে মোট এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ আনা হবে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান