সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চমক রেখে বাংলাদেশের বিপক্ষে আফগানদের টেস্ট দল ঘোষণা

news-image

স্পোর্টস ডেস্ক : চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে খেলেননি আফগানিস্তান দলের সবচেয়ে বড় তারকা রশিদ খান। তৃতীয় এবং শেষ ওয়ানডেতে খেললেও বাংলাদেশের বিপক্ষে আসন্ন একমাত্র টেস্টের দলে নেই তিনি। তাকে বাইরে রেখেই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান।

১৫ জনের এই দলে ডাক পেয়েছেন দুই পেসার ইবরাহিম আবদুলরাহিমজাই, নিজাত মাসুদ এবং তরুণ লেগ স্পিনার ইজহারুলহক নাভিদ। আফগানিস্তানের ঘরোয়া টুর্নামেন্টে দুরন্ত পারফরম্যান্সের পুরস্কারস্বরূপ ডাক পেয়েছেন অলরাউন্ডার করিম জানাতও।

আগামী ১৪ জুন আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম মাঠে গড়াবে। প্রতিদিন সকাল ১০টা থেকে খেলা শুরু হবে। ঘরের মাঠে টেস্ট ছাড়াও এই সিরিজে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। তবে বাংলাদেশের সঙ্গে টেস্ট ম্যাচ খেলে রশিদ খানরা ভারতে গিয়ে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে। এরপর আবারও বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের বাকি অংশ খেলতে আসবে আফগানিস্তান।

আগামী ১ জুলাই দ্বিতীয় দফায় বাংলাদেশে আসবে আফগানরা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ৫, ৮ ও ১১ জুলাই হবে তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজ। দিবারাত্রি এই ম্যাচগুলো শুরু হবে দুপুর ২টায়। ওয়ানডে সিরিজ শেষে সিলেটের মাঠে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৪ ও ১৬ জুলাই ম্যাচ দুটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।

আফগানিস্তানের দল
হাশমতুল্লাহ শাহিদী (অধিনায়ক), রহমত শাহ (সহ অধিনায়ক), আফসার জাজাই (উইকেটরক্ষক), ইকরাম আলীখাইল (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, আবদুল মালিক, বাহির শাহ, নাসির জামাল, করিম জানাত, জহির খান, ইজহারুল হক নাভিদ, হামজা হোতাক, ইব্রাহিম আবদুল রহিমজাই , ইয়ামিন আহমদজাই এবং নিজাত মাসউদ।

রিজার্ভ
জিয়াউর রহমান আকবর, নূর আলী জাদরান, আজমতুল্লাহ ওমরজাই এবং সাইয়েদ আহমেদ শিরজাদ।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী