সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

news-image

শাবিপ্রবি প্রতিনিধি : সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জিএসটি) ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ১ লাখ ৫৭ হাজার ৬৩৯ জনের মধ্যে পাস করেছেন ৬৮ হাজার ৩২২ শিক্ষার্থী। পাসের হার ৪৩ দশমিক ৩৫ শতাংশ।

আজ মঙ্গলবার রাতে এ তথ্য জানান গুচ্ছ ভর্তি কমিটির যুগ্ম আহ্বায়ক ও শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, রাতে গুচ্ছের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা তাদের রোল দিয়ে জিএসটির ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবে।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ‘এ’ ইউনিটে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন। এর মধ্যে ১ লাখ ৫৭ হাজার ৬৩৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৬৮ হাজার ৩২২ জন। অনুত্তীর্ণ হয়েছেন ৮৯ হাজার ২১৯ জন। পাসের হার ৪৩.৩৫ শতাংশ।

উত্তীর্ণদের মধ্যে ৮৫ নম্বরের ওপরে ৫ জন, ৮০ নম্বরের ওপরে ৪০, ৭৫ নম্বরের ওপরে ১৮৫, ৭০ নম্বরের ওপরে ৫৬১, ৬৫ নম্বরের ওপরে ১৪৭৭, ৬০ নম্বরের ওপরে ৩৭২৯, ৫৫ নম্বরের ওপরে ৭৯১০, ৫০ নম্বরের ওপরে ১৪৬৭১, ৪৫ নম্বরের ওপরে ২৪৩২২, ৪০ নম্বরের ওপরে ৩৬৯৯২, ৩৫ নম্বরের ওপরে ৫১৮৭৫, ৩০ নম্বরের ওপরে ৬৮৩২২ এবং ৩০ নম্বরের নিচে ৮৯ হাজার ২১৯। এছাড়া পরীক্ষার উত্তরপত্র বাতিল হয়েছে ৮৮ জনের।

গুচ্ছের ‘এ’ ইউনিটে সর্বোচ্চ ৮৬.৫০ নম্বর পেয়ে প্রথম হয়েছেন সিলেট স্কলার্সহোমের ছাত্র শাহরিয়ার আলম পাটোয়ারী। তার পরীক্ষার কেন্দ্র ছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘এ’ এর ১০৯ নম্বর কক্ষে।

গত শনিবার দেশব্যাপী দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৯৪ দশমিক ৪৩ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন বলে ভর্তি কমিটি সূত্রে জানা যায়।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী