সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রেণিকক্ষে অসুস্থ, হাসপাতালে নেওয়ার পথে ছাত্রী মৃত্যু

news-image

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার দাউদকান্দি উপজেলায় শ্রেণিকক্ষে অসুস্থ হওয়ার পর হাসপাতালে নেওয়ার পথে উম্মে হাবিবা (১২) নামের এক ছাত্রী মারা গেছে।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ে ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। হাবিবা জেলার তিতাস উপজেলার চাঁন নাগেরচর গ্রামের জিয়াউল হকের মেয়ে।

তবে অতিরিক্ত গরম নাকি ফুড পয়জনিংয়ে ওই ছাত্রী মারা সেটা সঠিকভাবে বলতে পারেনি চিকিৎসক।

দাউদকান্দি উপজেলার গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. সেলিম তালুকদার বলেন, ‘বিদ্যালয়ের দুইটি ক্লাস শেষ হওয়ার পর ষষ্ঠ শ্রেণির ছাত্রী উম্মে হাবিবা অসুস্থ হয়ে পড়ে। পরে দুইজন শিক্ষক দিয়ে ওই ছাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠানো। সেখান থেকে তাকে ঢাকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে জানতে পারি- হাবিবা মারা গেছে।’

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. ওয়াহিদুজ্জামান বলেন, ‘অতিরিক্ত গরম নাকি পয়জনিংয়ে ওই ছাত্রী মারা গেছে সেটা সঠিকভাবে বলা যাচ্ছে না। এখানে আনার পর ওই ছাত্রীর মুখ দিয়ে লালা ও ফেনা জাতীয় কিছু বের হচ্ছিল। অবস্থা খারাপ দেখে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়। রাস্তায় ওই ছাত্রী মারা গেলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।’

গৌরীপুর পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান আসাদ বলেন, বিষয়টি জানার পর হাসপাতাল ও বিদ্যালয়ে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী