সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কান্নায় ‘থামলেন’ কার্ডের রাজা লাহোজ

news-image

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডসের কোয়ার্টার ফাইনাল ম্যাচটির কথা মনে আছে? সেই ম্যাচে দেখা গিয়েছিল এক কার্ডের রাজাকে! আসলে ম্যাচের রেফারির দায়িত্বে থাকা মাতেও লাহোজ এতই বেপরোয়া ছিলেন যে দুদলকে ১৮টি হলুদ কার্ড দেখিয়ে রেকর্ড গড়ে ফেলেন। সেই স্প্যানিশ রেফারি অবসর নিলেন। খবর ডেইলি স্টারের।

স্প্যানিশ লা লিগায় রোববার শেষ রাউন্ডের মায়োর্কা বনাম রায়ো ভায়োকানো ম্যাচে শেষবারের মতো অফিসিয়ালের দায়িত্ব পালন করেন লাহোজ। তবে মাঠ ছাড়ার সময় কান্নায় ভেঙে পড়েন তিনি। পরে তাকে দুদলের ফুটবলাররা গার্ড অব অনার দেন।

এর আগে এক ম্যাচে ১৮টি কার্ড দেখিয়ে রেকর্ড গড়েছিলেন লাহোজ। কাতার বিশ্বকাপে লুসাইল স্টেডিয়ামে শেষ আটের ম্যাচে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের ম্যাচে তিনি এতো কার্ড দেখান।

এর মধ্যদিয়ে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে ‘কুখ্যাত’ ম্যাচের তালিকায় চলে আসল আর্জেন্টিনা-নেদারল্যান্ডসের ম্যাচটি। এর আগে, ২০০৬ সালের বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে পর্তুগাল-নেদারল্যান্ডসের ম্যাচে সবচেয়ে বেশি ১৬টি কার্ড দেখেছিল ফুটবল বিশ্ব। এই ম্যাচটি এতোদিন বিশ্বকাপের ইতিহাসে কুখ্যাত হয়ে ছিল ‘ব্যাটল অব ন্যুরেমবার্গ’ নামে।

সেই ম্যাচের রেফারি মাতেও লাহোজ ১৮টি কার্ড দেখান। এই ১৮টি কার্ডের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য দুটি হলুদ কার্ড দেখেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ও সাপোর্ট স্টাফ ওয়াল্টার স্যামুয়েল। এ ম্যাচে লাল কার্ড দেখেছেন নেদারল্যান্ডসের ডেনজেল ডামফ্রাইস। ম্যাচের ১২৮ মিনিটে টাইব্রেকার চলাকালীন লাল কার্ড দেখেন তিনি। এদিন লিওনেল মেসিকেও কার্ড দেখান রেফারি।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী