বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

news-image

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপায় পৃথক ঘটনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার বিভিন্ন সময় এ ঘটনাগুলো ঘটে। নিহত তিন শিশু হলো উপজেলার গজালিয়া ইউনিয়নের হরিদেব পুর গ্রামের জুবায়ের হোসেন মৃধা (৪), গোলখালী ইউনিয়নের ছোট গাবুয়া গ্রামের মাইনুল ইসলাম (৩) এবং গলাচিপা সদর ইউনিয়নের লোন্দা গ্রামের হেলাল মাতুব্বরের ছেলে তামিম মাতুববর (১০)।

জানা যায়, গজালিয়া ইউনিয়নের হরিদেব পুর গ্রামের জুবায়ের মৃধার বাবা ও মা সকালে ঘরে কাজে ব্যস্ত ছিলেন। এ সময় পুকুরে পড়ে যায় জুবায়ের মৃধা। ওই সময় জুবায়েরের মা তাকে খুঁজতে গিয়ে পুকুরে ছেলের মরদেহ ভাসতে দেখে চিৎকার দেন।

গোলখালী ইউনিয়নের মাইনুল ইসলামকে তার বাবা নানাবাড়িতে রেখে গ্রামের বাড়িতে চলে যান। এ সময় নানাবাড়ির পাশের ডোবায় পড়ে মাইনুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান।

অপরদিকে, সদর ইউনিয়নের লোন্দা গ্রামের হেলাল মাতুব্বর প্রতিদিনের মতো জীবিকার তাগিদে অন্যের কাজ করতে যান। একই সময় তার স্ত্রীও গরু চড়াতে পাশের বিলে যান। এ সময় বাড়ির পাশের খালে পড়ে মারা যান তাদের প্রতিবন্ধী ছেলে তামিম।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোনিত কুমার গাইন বলেন, সকাল থেকে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

 

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা