পুরোনো মামলায় বিএনপি নেতা মজনু গ্রেপ্তার, রাজধানীতে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক : রফিকুল আলম মজনুকে গ্রেপ্তার দেখানোর প্রতিবাদে রাজধানীতে প্রতিবাদ মিছিল বের জাতীয়তাবাদী শ্রমিক দল
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম মজনুকে পুরোনো মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানোর প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল। আজ সোমবার রাতে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের নেতৃত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের করা হয়। নাইটিঙ্গেল মোড় ঘুরে আবার কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টু বলেন, সব মামলায় জামিন হওয়ার পর জেল গেটে সম্পূর্ণ অন্যায়ভাবে মতিঝিল থানার পুরোনো একটি মামলায় গ্রেপ্তার দেখানোর কারনে আজ মুক্তি পেলেন না ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম মজনু।
এর আগে, গত ২২ মে রাতে রাজধানীর খিলগাঁও এলাকার শাহজাহান পুরস্থ বাসভবন থেকে মজনুকে গ্রেপ্তার করা হয়।











