সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রীকে যৌন নির্যাতনের প্রতিবাদে থানা ঘেরাও

news-image

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু সংলগ্ন নাওডোবার আমজাদিয়া একাডেমির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ ওঠে বিদ্যালয়টির অফিস সহকারী মাসুদুর রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে ক্লাস বর্জন, বিক্ষোভ মিছিল ও থানা ঘেরাও করে শিক্ষার্থীরা।

আজ রোববার সকাল ১১টার দিকে স্কুল থেকে বিক্ষোভ মিছিল বের করে পদ্মা সেতুর সংযোগ সড়ক হয়ে মিছিলটি পদ্মা দক্ষিণ থানা ঘেরাও করে। এতে স্থানীয়রাও যোগ দেন। এ সময় পুলিশের পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।

পুলিশ, বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা জানান, গত ৩০ মে আমজাদিয়া একাডেমির এক ছাত্রীকে প্রতিষ্ঠানের অফিস সহকারী মাসুদুর রহমান তার অফিস কক্ষে ডেকে নেন। এরপর তিনি ওই ছাত্রীকে শ্লীলতাহানি করেন। তখন অন্য শিক্ষার্থীদের চেষ্টায় ওই ছাত্রী রক্ষা পায়। পরের দিন ওই ছাত্রী প্রধান শিক্ষকের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ করে।

গত বৃহস্পতিবার শিক্ষার্থীরা ওই প্রতিষ্ঠানের সভাপতি ও নাওডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে গিয়ে বিক্ষোভ করে। পরে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি অভিযুক্ত মাসুদুর রহমানকে এক মাসের জন্য সাময়িক বরখাস্ত করে। আর ঘটনাটি তদন্ত করার জন্য ছয় সদস্যর তদন্ত কমিটি গঠন করে।

শিক্ষার্থীদের অভিযোগ, বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসা করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বিদ্যালয় কর্তৃপক্ষ। প্রতিবাদকারী শিক্ষার্থীদের বিদ্যালয় থেকে বের করে দেওয়ার হুমকি দেন একাধিক শিক্ষক। এরই প্রতিবাদে ফুঁসে ওঠে শিক্ষার্থীরা। রোববার সকালে প্রতিষ্ঠানটির সকল শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ থেকে বের হয়ে মাঠে বিক্ষোভ মিছিল শুরু করে। পরে তারা নাওডোবা বাজারে বিক্ষোভ মিছিল করে। আন্দোলনরত শিক্ষার্থীরা প্রখর রৌদ্র ও তাপদাহকে উপেক্ষা করে পদ্মা সেতুর সংযোগ সড়ক দিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে পদ্মা সেতু দক্ষিণ থানায় যায়। সকাল সাড়ে ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত পদ্মা সেতু দক্ষিণ থানা ঘিরে রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। অভিযুক্তকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের আশ্বাস দিল শিক্ষার্থীরা থানা ঘেরাও তুলে নেন।

ভুক্তভোগী ছাত্রীর বাবা বলেন, ‘বিষয়টি জানাজানি হলে মেয়ে স্কুলে আসা বন্ধ করে দিয়েছে। আমরা প্রত্যেক অভিভাবকরাই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। বিদ্যালয়ে নিরাপত্তা না থাকলে আমরা মেয়েদের লেখাপড়া করাব কী করে। এই ঘটনার সাঙ্গে জড়িত প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

আমজাদিয়া একাডেমির প্রধান শিক্ষক মোহাম্মদ জিয়া বলেন, ‘এক শিক্ষার্থী আমাদের অফিস সহকারীর বিরুদ্ধে শ্লীলতাহানির লিখিত অভিযোগ করেছে। ওই অভিযোগের বিষয়ে ছয় সদস্যর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আর অভিযুক্ত অফিস সহকারী মাসুদুর রহমানকে এক মাসের জন্য সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে। আন্দোলনরত শিক্ষার্থীদের বিষয়টি বুঝিয়ে শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার চেষ্টা করছি।’

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, আমজাদিয়া একাডেমির এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগের বিষয় মৌখিকভাবে শুনেছিলাম। আজ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে থানায় এসেছিল। অভিযুক্তকে গ্রেপ্তারের আশ্বাস দিলে তারা থানা ছেড়ে যায়। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী