সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

লাইভে এসে পরীমণিকে নিয়ে যা বললেন রাজ

news-image

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজের সংসার ভেঙে যাচ্ছে-এমন খবর কয়েকদিন ধরে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়ে আসছে। এরই মাঝে আজ রাত সাড়ে ৮টার দিকে দেশের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যের লাইভে আসেন অভিনেতা শরিফুল রাজ।

রাজ লাইভে এসে তার সংসারে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ব্যক্তি জীবনের অনেক কিছু খোলামেলা আলোচনা করেন। লাইভের শুরুতে রাজকে প্রশ্ন করা হয় আপনার আইডি থেকে যেসব ছবি ও ভিডিও আপলোড করা হয়ছে সেগুলো কে করেছে? প্রশ্নের জবাবে রাজ বলেন আমি জানি না। তবে আমার আমার আইডি হ্যাক হয়নি।

কিছুক্ষণ একই প্রশ্নের জবারের সূত্র ধরে রাজ বলেন, আমার আইডি হ্যাক হয়ে থাকলেও যারা হ্যাক করেছে তারা এগুলো আপলোড করে আবার আইডি ফেরত দিয়েছে।

শরিফুল রাজের এই জবাবের রেশ টেনে তাকে পুনার প্রশ্ন করা হয়, তাহলে কী আপনার পাসওয়ার্ড কেউ জানে? জবাবে রাজ বলেন, আমার পাসওয়ার্ডের অ্যাকসেস নেওয়ার মতো মানুষ আছে। তবে কার কাছে আমার এই পাসওয়ার্ড আছে তার নাম বলতে চাই না।

আরও পড়ুন: ‘রাজের সঙ্গে সংসার করার আর কোনো সুযোগ নাই’

রাজের অ্যাকাউন্ট থেকে ফাঁস হওয়া ভিডিও প্রসঙ্গে তিনি আরও বলেন, এগুলো আসলে আমার পাঁচ ছয়-বছর আগের করা ভিডিও। এগুলো ফাঁস করে কে অথবা কারা কী বুঝাতে চেয়েছে সে সম্পর্কে আমি কিছু জানি বুঝতে পারছি না। ভিডিওগুলো আমার কাছেই ছিল। হয়তো কোনো হোয়াসআপ গ্রুপ অথবা ম্যাসেঞ্জার গ্রুপ থেকে এগুলো থাকে পারে। ৫ বছর আগের আগে এ ভিডিওগুলো করা, তাই এ সম্পর্কে আমার পরিষ্কার ধারণা নেই। তবে ভিডিওগুলো কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে করা হয়নি। জাস্ট আমরা বন্ধুরা ফান করার জন্য করেছি।

প্রায় ৩৭ মিনিটের লাইভে আরও বলেন, আমাদের একটি সন্তান আছে। সুতরাং এই সন্তানের কথা চিন্তা করে হলেও আমাদের সব সমস্যা মিটিয়ে ফেলা উচিত। রাজকে আরও প্রশ্ন করা হয়- কয়েকদিন আগে পরীমণি বলেছিল রাজ ২০ দিন ধরে বাসায় নেই। এ সময় আমি কোথায় ছিলেন? জবাবে রাজ বলেন, পরী সত্যি বলেছে। এসময় আমি আমার গ্রামের বাড়িতে বাবা-মায়ের সঙ্গে ছিলাম।

লাইভে অপর এক প্রশ্নের জবাবে রাজ বলেন, ‘আমি ও পরী সেপারেশনে (আলাদা) আছি। আর আমি এই বিষয় নিয়ে দ্বিতীয়বার ভাবতে চাই না।’

এর আগে রাজ আরও বলেন, আমরা আলাদা হলেও আমাদের বেবির টেককেয়ার আমরা দুইজনই করবো।

এরপর রাজকে প্রশ্ন করা হয় আপনি কী ডিভোর্সের দিকে আগাতে চান? জাবাবে রাজ বলেন এই বিষয়ে সিদ্ধান্ত নিতে আমার আরও অনেক সময় লাগবে।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী