একে অপরকে ‘মিথ্যুক’ বললেন তারা (ভিডিও)
বিনোদন প্রতিবেদক : ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ একাধিকবার প্রেমে পড়েছেন, তবে সহকর্মীর সঙ্গে নয়। আর এ বিষয়টি তিনি বলেছেন শবনম বুবলীকে উদ্দেশ্য করে। এ ছাড়া কথার অস্ত্র দিয়ে তারা একে অপরকে ভালোই ঘায়েল করার চেষ্টা করেন। পুরো আয়োজনটি মেতে ছিল মাহফুজ-বুবলীর খুনসুটিতে। এমনটাই ঘটেছে গতকাল শুক্রবার রাজধানীর একটি রেস্তোরাঁর আয়োজিত এক সংবাদ সম্মেলনে।
তাদের মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘প্রহেলিকা’র প্রচারণায় অংশ হিসেবেই অনুষ্ঠানটির আয়োজন করা। সেখানে উপস্থিত ছিলেন সিনেমার নির্মাতা, অভিনয় শিল্পী ও কলাকুশলীরা। অনুষ্ঠানে তুলে ধরা হয় ‘প্রহেলিকা’র শুটিংয়ের অভিজ্ঞতাও।











