সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনা কাল ঢাকা জেলা আ.লীগের কার্যালয় উদ্বোধন করবেন

news-image

নিজস্ব প্রতিবেদক : দলীয় অফিস পেতে যাচ্ছে ঢাকা জেলা আওয়ামী লীগ। আগামীকাল শনিবার বিকেল ৪টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় অফিসের উদ্বোধন করার কথা রয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ।

এ উপলক্ষে আজ শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আবদুল বাতেন মিয়া, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহেমদ, সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, সাবেক মহিলা বিষয়ক সম্পাদক লাবন্য ভূইঞা প্রমুখ পার্টি অফিস পরিদর্শনে আসেন। এ সময় প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার উপস্থিত ছিলেন।

ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ আমাদের সময়কে বলেন, ‘দীর্ঘদিন পর ঢাকা জেলা আওয়ামী লীগের স্থায়ী ঠিকানা করে দিচ্ছেন প্রধানমন্ত্রীর বেসামরিক শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। আমরা তার কাছে কৃতজ্ঞ। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম বেগমান করে ঢাকা জেলার ৫টি আসন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে উপহার দিতে চাই।’

পার্টি অফিসটি তেজগাঁও শিল্প এলাকার ট্রাক স্ট্যান্ডের উত্তর পাশে চ্যানেল টুয়েন্টিফোরের গলিতে অবস্থিত। ’

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী