সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তুরস্কে পৌঁছেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

news-image

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক। ছবি: সংগৃহীত

তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েব এরদোগানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে পাঁচদিনের সফরে তুরস্কে পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বঙ্গভবন প্রেস উইং জানায়, শুক্রবার স্থানীয় সময় ভোর সাড়ে ৪টায় আঙ্কারা ইসেনবোগা বিমানবন্দরে পৌঁছান তিনি।

সেখানে তাকে অভ্যর্থনা জানান তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক।

এ সময় তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার রাত ১১টা দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি উড়োজাহাজ রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

তুরস্ক সরকারের আমন্ত্রণে রাষ্ট্রপতি আঙ্কারার প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে আগামী ৩ জুন বিকেল ৫টায় (তুরস্কের স্থানীয় সময়) শপথ অনুষ্ঠানে যোগ দেবেন।

বঙ্গভবনের দেওয়া সূচি অনুযায়ী, রাষ্ট্রপতি সফরকালে আঙ্কারার কানকায়া প্রাসাদে রাষ্ট্রপতি এরদোগান আয়োজিত একটি আনুষ্ঠানিক নৈশভোজে অংশ নেবেন। এছাড়া উচ্চ পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কয়েকটি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

তুরস্ক সফরকালে রাষ্ট্রপতি আঙ্কারায় শেরাটন আঙ্কারা হোটেলে অবস্থান করবেন।

আগামী ৬ জুন সন্ধ্যায় দেশে ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী