সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ম্যাগুয়েরকে ছাড়লে ম্যান ইউর গুনতে হবে ১০ মিলিয়ন পাউন্ড

news-image

স্পোর্টস ডেস্ক : ২০১৯ সালে ৮০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে লেস্টার সিটি থেকে হ্যারি ম্যাগুয়েরকে দলে ভেড়ায় ম্যানচেস্টার ইউনাইটেড। সে সময় তার সঙ্গে ছয় বছরের চুক্তি করা হয়। এখনো চুক্তির মেয়াদ দুই বছর থাকলেও তাকে বেঁচে দিতে চাইছে ম্যান ইউ।

আগামী শনিবার ম্যানচেস্টার সিটির বিপক্ষে অনুষ্ঠেয় এফএ কাপের ফাইনালই হতে পারে ওল্ড ট্রাফোর্ডে ইংলিশ এই ডিফেন্ডারের শেষ ম্যাচ। তবে বর্তমানে ৩০ মিলিয়ন পাউন্ড বাজরমূল্যের ম্যাগুয়েরকে ছাড়লে প্রায় ১০ মিলিয়ন পাউন্ডের মতো গুনতে হবে ম্যানইউকে। খবর জনপ্রিয় ক্রীড়া গণমাধ্যম গোল ডটকমের।

ম্যানচেস্টার ইউনাইটেডে প্রতি সপ্তাহে ১ লক্ষ ৯০ হাজার পাউন্ডের মতো বেতন পান ম্যাগুয়ের। নতুন কোনো ক্লাবে গেলে বর্তমান বেতনের অর্ধেকের বেশি পাবেন না এই ডিফেন্ডার। সেই হিসেবে চুক্তিতে থাকা দুই বছরের বাকি বেতন দিতে হবে ম্যান ইউকে। যার পরিমাণই দাঁড়ায় প্রায় ১০ মিলিয়ন পাউন্ড।

চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ম্যান ইউর খেলা ৬১ ম্যাচের মধ্যে ম্যাগুয়ের শুরুর একাদশে ছিলেন মাত্র ১৬টিতে। সেন্ট্রাল ডিফেন্সে ইউনাইটেড কোচের পছন্দ লিয়েসান্দ্রো মার্তিনেজ, রাফায়েল ভারানে, ভিক্টর লিন্ডলফ কিংবা লুক শ’কে। তবে গত সপ্তাহে ইংল্যান্ড জাতীয় দলের কোচ গ্যারেথ সাউথগেট ম্যাগুয়েরকে সতর্ক করে দিয়েছেন, জাতীয় দলে জায়গা ধরে রাখতে ম্যাগুয়েরকে অবশ্যই ম্যানইউর শুরুর একাদশে জায়গা পেতে হবে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী