সংসদে সভাপতিমণ্ডলীর সদস্য হলেন যারা

news-image

বাসস
জাতীয় সংসদের ২৩তম ও ২০২৩-২৪ অর্থবছরের বাজেট অধিবেশনের শুরুতে সভাপতিমণ্ডলী মনোনয়ন দেওয়া হয়েছে। আজ বুধবার অধিবেশনের শুরুতে তাদের নাম ঘোষণা করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সংসদের কার্যপ্রণালী বিধির ১২ (১) বিধি অনুযায়ী সভাপতিমণ্ডলীর নাম ঘোষণা করেন স্পিকার। তারা হলেন আ স ম ফিরোজ, তানভীর শকিল জয়, প্রাণ গোপাল দত্ত, রোস্তম আলী ফরাজী ও বেগম আনজুম সুলতানা।

সংসদে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশনে সভাপতিমণ্ডলীর এই সদস্যরা নামের অগ্রবর্তিতা অনুযায়ী সভাপতিত্ব করবেন।

অধিবেশনের শুরুতেই স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, সংসদের এই অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধিবেশনে আগামীকাল অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২৩-২৪ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান