,

সেরা কোচের দুই পুরস্কার জিতলেন গার্দিওলা

news-image

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার সিটিকে ইংলিশ প্রিমিয়ার লিগের হ্যাটট্রিক শিরোপা জেতানো কোচ পেপ গার্দিওলার জোড়া স্বীকৃতি পেলেন। প্রিমিয়ার লিগের বর্ষসেরা কোচের পাশাপাশি লিগ ম্যানেজার্স অ্যাসোসিয়েশনের (এলএমএ) বর্ষসেরা ম্যানেজার নির্বাচিত হয়েছেন তিনি। খবর বিবিসির।

ইংল্যান্ডের সব ডিভিশনের কোচদের ভোটে এলএমএ বর্ষসেরা ম্যানেজারের স্যার অ্যালেক্স ফার্গুসন ট্রফি বিজয়ীকে নির্বাচন করা হয়। গার্দিওলা তিনবার এই পুরস্কার জিতে ডেভিড ময়েসকে স্পর্শ করলেন। সবচেয়ে বেশি জিতেছেন যার নামে এই স্বীকৃতির নামকরণ করা হয়েছে, সেই ফার্গুসন (৫ বার)।

আর্সেনালের কোচ মিকেল আর্তেতা, ব্রাইটনের রর্বের্তো দে জার্বি, নিউ ক্যাসল ইউনাইটেডের এডি হাউ, বার্নলির ভিনসেন্ট কোম্পানি ও প্লিমাথ আর্গাইলের কোচ স্টিভেন শুমাখারদের পেছনে ফেলে এবারের এলএমএ সেরা ম্যানেজারের লড়াইয়ে জিতলেন গার্দিওলা।

এদিকে প্রিমিয়ার লিগের বর্ষসেরা ম্যানেজারের সম্মান এবার নিয়ে ৪ বার পেলেন এই স্প্যানিশ। ছাড়িয়ে গেলেন তিনি আর্সেন ওয়েঙ্গার ও জোসে মরিনিয়োকে। গুয়ার্দিওলার ওপরে কেবল এখন স্যার অ্যালেক্স ফার্গুসন। রেকর্ড ১১ বার এই স্বীকৃতি পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই কোচ।

 

এ জাতীয় আরও খবর

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯

ইতালি থেকে ফিরেই হামলা নিয়ে মুখ খুললেন বাঁধন