সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পরীর প্রসঙ্গে চুপ, ভিডিও নিয়ে কথা বললেন সুনেরাহ

news-image

বিনোদন ডেস্ক : গোপন ভিডিও’ ফাঁস নিয়ে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে ঢাকাই অভিনয় জগতের তিন তারকা। তারা হলেন- শরিফুল রাজ, সুনেরাহ বিনতে কামাল ও তানজিন তিশা। গতকাল সোমবার দিবাগত রাতে রাজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে দুই অভিনেত্রীকে জড়িয়ে বেশ কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওগুলোতে শোবিজের এই তিন তারকার মুখের কথাই ছিল কুরুচিপূর্ণ। এ নিয়ে ইন্টারনেট দুনিয়ায় শুরু হয় তুমুল সমালোচনা।

সম্প্রতি তাদের প্রকাশিত ভিডিওটি নিয়ে সুনেরাহ বলেন, ‘আমরা ১০–১১ বছর আগে থেকে একে অন্যকে চিনি। আমরা একসঙ্গে মডেলিং করতাম। সিনেমার শুটিং করতে গিয়ে ভালো বন্ধুত্ব হয়। সে আমার ভালো বন্ধু। আমরা জানি, ভালো বন্ধুদের মধ্যে কীভাবে কথাবার্তা হয়। কিন্তু একমাত্র সমস্যা, সে ছেলে আর আমি মেয়ে।’

সুনেরাহ এই ব্যাপারে আরও বলেন, রাজের সঙ্গে পরে আমি কথা বলেছি। সে বলেছে, ওর ফোন দিয়ে আরেকজন এ কাজ করেছে। রাজের কাছে জানতে চেয়েছি, সেই আরেকজনটা কে? এখন তার কথা শুনে কী বুঝব? আপনারা কী বোঝেন?

এরপর তাকে পরীমনি প্রসঙ্গে জিজ্ঞাসা করলে বলেন, ‘এগুলো নিয়ে আমি কিছু বলতে চাই না। আপনারা সিনিয়র, আপনারা ওকে ভালো চেনেন। আমি তাকে নিয়ে কিছু বলতে পারছি না।’

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী