সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কটাক্ষের শিকার মালাইকা

news-image

বিনোদন ডেস্ক : শরীরে কোনো পোশাকের দেখা নেই। একটি বালিশ দিয়ে নিজেকে ঢেকে রাখার চেষ্টা করেছেন। এমন অবস্থায়ই সোফায় আরাম করে শুয়ে আছেন বলিউড অভিনেতা অর্জুন কাপুর।

তার সেই মুহূর্তের ছবি ক্যামেরাবন্দি করেছেন বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা। শুধু ছবি তুলেই ক্ষান্ত থাকেননি! সেটি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। ক্যাপশনে লিখেছেন, ‘আমার একান্ত অলস ছেলেটা’।

মালাইকার সেই ছবি পোস্ট করতেই হু হু করে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভক্তরা নানা রকমের মন্তব্য করছেন ছবিটিকে ঘিরে। যার অধিকাংশই নেতিবাচক।

কেউ লিখেছেন, ‘নিজের ছেলের কথা ভাবুন।’

কেউ প্রশ্ন তুলেছেন, ‘মালাইকা কীভাবে এই ছবিটা প্রকাশ করলেন?’

আরেকজন আবার ‘লজ্জাজনক’ বলেও মন্তব্য করেছেন।

অর্জুন-মালাইকার সম্পর্কের খবর নতুন কিছু নয়। বহুদিন ধরেই প্রেম করছেন এই জুটি। বয়সে ১২ বছরের ছোট অর্জুনের সঙ্গে প্রেমে বাধা আসেনি মালাইকার। বিভিন্ন সময়েই দুজনকে একসঙ্গে দেখা গেছে।

নিন্দুকেরা তাদের সম্পর্ক নিয়ে বিভিন্ন সময় নানা মন্তব্য করলেও এবার অর্জুনের খোলামেলা ছবি প্রকাশ করে তাদের সম্পর্কের গভীরতাও যেন বুঝিয়ে দিলেন অভিনেত্রী।

আরবাজ খানের সঙ্গে বিয়েবিচ্ছেদের পর দীর্ঘদিন ধরেই অর্জুন সঙ্গে সম্পর্কে রয়েছেন মালাইকা। দিন কয়েক আগেই অভিনেত্রী জানিয়েছিলেন, জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য তিনি প্রস্তুত। মালাইকার এমন মন্তব্যে শিগগিরই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন বলে ধারণা করেছিলেন নেটিজেনরা। সূত্র: টাইমস অফ ইন্ডিয়া।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী