চেন্নাই নয়, আইপিএল জিতেছে হায়দ্রাবাদি বিরিয়ানি!

news-image

স্পোর্টস ডেস্ক : গুজরাট টাইটান্সকে হারিয়ে পঞ্চম আইপিএল শিরোপা জিতেছে চেন্নাই সুপার কিংস। তবে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই নয়, এবারের আইপিএল নাকি জিতেছে হায়দ্রাবাদি বিরিয়ানি! ভারতের নামী এক খাদ্য সরবরাহকারী অ্যাপ এমনটাই দাবি করল। খবর হিন্দুস্তান টাইমসের।

সুইগি নামের সেই সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে, সোমবার রাতে আইপিএল খেলা চলাকালীন তাদের অ্যাপ থেকে প্রতি মিনিটে গড়ে ২১২ প্লেট বিরিয়ানি অর্ডার করা হয়েছিল। যেখানে মোট বিক্রি হয়েছে ১ কোটি ২০ লাখ প্লেট বিরিয়ানি!

টুইটারে একটি পোস্টে সুইগি উল্লেখ করে লিখে, ‘আইপিএলের ফাইনাল চলার সময় প্রতি মিনিটে গড়ে ২১২ প্লেট করে বিরিয়ানি অর্ডার হয়েছে। মোট বিক্রি হয়েছে ১ কোটি ২০ লাখ প্লেটেরও বেশি। এই মৌসুমে সবচেয়ে বেশি অর্ডার করা খাবারের ট্রফি জিতে ফেলেছে বিরিয়ানি।’

আরও পড়ুন: যে কারণে আরও ১ বছর খেলতে চান ধোনি

খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠানটি জানিয়েছে, সোমবার রাতে সব থেকে বেশি চাহিদা ছিল হায়দ্রাবাদি বিরিয়ানির। মোট অর্ডারের প্রায় ৭৬ শতাংশ। লক্ষ্নৌর বিরিয়ানির চাহিদা ছিল ১৪ শতাংশ। কলকাতার আলু দেওয়া বিরিয়ানির চাহিদা ছিল ৯.৮ শতাংশ।

গতকাল শেষ ওভারের নাটকীয়তায় গুজরাট টাইটান্সকে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ৫ উইকেটে হারাল চেন্নাই সুপার কিংস। এ জয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসরে রেকর্ড পঞ্চমবার শিরোপা ঘরে তুললো মহেন্দ্র সিং ধোনির দল। আইপিএলে এতদিন ৫টি শিরোপা জিতে এককভাবে শীর্ষে ছিল মুম্বাই ইন্ডিয়ান্স। চেন্নাই এর আগে ২০১০, ২০১১, ২০১৮ ও ২০২১ সালে চ্যাম্পিয়ন হয়েছিল।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান