সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি নেতা চাঁদ আরও ৩ দিনের রিমান্ডে

news-image

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির ঘটনায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের আরও ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে ৫ দিনের পুলিশ রিমান্ডে ছিলেন চাঁদ।

আজ মঙ্গলবার ৫ দিনের রিমান্ড শেষ হলে তাকে আদালতে তোলা হয়। এবার জেলা গোয়েন্দা পুলিশ রিমান্ডের আবেদন জানালে রাজশাহী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক মাহবুব আলম এ রিমান্ড মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি জালাল উদ্দীন জানান, গুরুত্ব বিবেচনায় জেলা পুলিশ সুপার মামলাটি তদন্তের জন্য জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করেছে। জেলা গোয়েন্দা পুলিশ মামলাটি তদন্তের জন্য আবু সাঈদ চাঁদের ১০ দিনের রিমান্ড চায়। আদালত শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২৫ মে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির মামলায় পুঠিয়া থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা সুজন আলী আবু সাঈদ চাঁদের ১০ দিনের রিমান্ড চান। তখন ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে তাকে আবারও আদালতে আনা হলে এবার গোয়েন্দা পুলিশ তাকে রিমান্ডে চায়।

গত ১৯ মে পুঠিয়ার শিবপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কবরে পাঠানোর’ হুমকি দেন আবু সাঈদ চাঁদ। এর দুদিন পরে এ ঘটনায় পুঠিয়া থানায় সন্ত্রাস দমন আইনে মামলা হয়। পরে গত ২৫ মে পুলিশ নগরীর ভেড়িপাড়া মোড় থেকে চাঁদকে গ্রেপ্তার করে।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী