প্রিয় অভিনেতাকে সামনে দেখে যা করলেন জয়া

news-image

বিনোদন ডেস্ক : এই মুহূর্তে আবুধাবিতে রয়েছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। সেখানে বলিউডের এক অনুষ্ঠানে অংশ নিয়েছেন অভিনেত্রী। অনুষ্ঠানে যোগ দিয়েছেন বলিউডের অনেকেই। সেখান থেকে একগুচ্ছ ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন জয়া। ছবিতে তার পাশে দেখা গেল এই মুহূর্তে বলিউডের অন্যতম আলোচিত অভিনেতাকে। তিনি বিজয় বর্মা। বলিউডে এক দিকে অভিনেত্রী তামান্না ভাটিয়ার সঙ্গে সম্পর্কের গুঞ্জন, অন্য দিকে ‘দহাড়’ সিরিজের সাফল্য— বিজয় এখন রয়েছেন প্রচারের আলোয়। এ বার সেই বিজয়ের সঙ্গেই জয়ার সাক্ষাৎ হল। কিন্তু কী ভাবে? আবুধাবি থেকে আনন্দবাজার অনলাইনের কাছে নেপথ্য রহস্য খোলসা করলেন জয়া।

পরনে নীল ব্লাউজের সঙ্গে ফিউশন শাড়ি। সঙ্গে রয়েছেন অভিনেত্রীর প্রথম হিন্দি ছবি ‘কড়ক সিংহ’-এর পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী। ইতিমধ্যেই সেই ছবির শুটিং শেষ করেছেন জয়া। ছবিটি আপাতত মুক্তির অপেক্ষায়।

আনন্দবাজার অনলাইনকে জয়া জানালেন, এই ছবির জন্যই টিমের সঙ্গে তিনি আবুধাবিতে গিয়েছেন। সেখানেই বিজয়ের সঙ্গে তার সাক্ষাৎ। জয়া বললেন, আমার অত্যন্ত পছন্দের অভিনেতা উনি। ওর ‘দহাড়’ সিরিজটি দু’বার দেখে ফেলেছি। এর মাঝেই ওর সঙ্গে দেখা হল। টনিদা (অনিরুদ্ধ রায়চৌধুরী) আলাপ করিয়ে দিলেন।

এরই সঙ্গে জয়া বললেন, প্রিয় অভিনেতাকে কাছে পেলাম। তাই মনে হল একটা ছবি তোলার সুযোগ হাতছাড়া করা উচিত হবে না। তারপর ওর সঙ্গে প্রায় মিনিট দশেক কথা হল। পছন্দের অভিনেতার সঙ্গে আচমকা সাক্ষাতে আপ্লুত অভিনেত্রী। আগামী সপ্তাহে মুক্তি পাবে জয়া অভিনীত এবং কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ছবি ‘অর্ধাঙ্গিনী’।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান