আটকের কয়েক ঘণ্টা পর মুক্তি পেলেন জামায়াতের ৪ নেতা

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কার্যালয়ের গেট থেকে আটক হওয়া জামায়াতের চার নেতা মুক্তি পেয়েছেন। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে তাদের মুক্তি দিয়েছে ঢাকা মহানগর মেট্রোপলিটন পুলিশ।

জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের প্রচার ও মিডিয়া বিভাগ পরিচালক আশরাফুল আলম ইমন এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানান।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জামায়াতের আমিরের মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে আগামী ৫ জুন বিক্ষোভ কর্মসূচির আয়োজন করতে চেয়েছিল জামায়াত। কর্মসূচিতে সহযোগিতার আবেদন নিয়ে দুপুরে ডিএমপিতে যান তারা। সেখান থেকে পুলিশ চারজনকে আটক করে। পরে তাদের মিন্টু রোডের গোয়েন্দা পুলিশ (ডিবি) অফিসে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: ডিএমপি কার্যালয়ে যাওয়ার পথে জামায়াতের ৪ নেতা আটক

জামায়াতের ৪ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সহসম্পাদক অ্যাডভোকেট সাইফুর রহমান, সুপ্রিম কোর্ট বারের সাবেক সহসভাপতি অ্যাডভোকেট ড. গোলাম রহমান ভুইয়া, সুপ্রিম কোর্ট বারের সাবেক সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল বাতেন, সুপ্রিম কোর্ট বারের সাবেক সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দীন ভুইয়া।

এদের মধ্যে সাইফুর রহমান জামায়াতের হাইকোর্ট শাখার সাধারণ সম্পাদক। অন্যদের পদবি জানা যায়নি।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান