,

ছেলেকে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে জায়েদা খাতুনের শ্রদ্ধা

news-image

গোপালগঞ্জ প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামাধিত ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনে নির্বাচিত মেয়র জায়েদা খাতুন। এ সময় বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।

আজ রোববার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পাঁচ শতাধিক নেতাকর্মী নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নবনির্বাচিত মেয়র। এ সময় জায়েদা খাতুনের ছেলে গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

জায়েদা খাতুন বলেন, ‘আজ জাতির পিতার সমাধিতে দাঁড়িয়ে তার রুহের মাগফিরাত কামনা করছি। সেই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করছি। মেধা ও অভিজ্ঞতা দিয়ে গাজীপুরকে একটি আধুনিক বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করব।’

তিনি আরও বলেন, ‘গাজীপুর সিটি করপোরেশনের উন্নয়নে আমি সকলের সহযোগিতা নেব। সবার সঙ্গে মিলেমিশে এলাকবার উন্নয়নকাজ করব। উন্নয়নের কাজে আমার ছেলে জাহাঙ্গীরও থাকবে।’

শ্রদ্ধা নিবেদন শেষে জায়েদা খাতুন বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত ব‌ইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা জন্মগত আওয়ামী লীগ করেছি। আওয়ামী লীগের সমর্থক হিসেবেই আছি। অন্যরা কী বলল তাতে আমাদের কিছুই যায়-আসে না।’

আরও পড়ুন: ছেলের চেয়ারে বসবেন মা

বহিষ্কারের বিষয় নিয়ে তিনি বলেন, ‘এটি আমার বিষয় না, এটি দলের বিষয়। দল যা ভালো বুঝবে সেটাই করবে।’

২৫ মে অনুষ্ঠিত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লা খানকে ১৬ হাজার ১৯৭ ভোটে হারিয়ে মেয়র নির্বাচিত হন জায়েদা খাতুন। টেবিলঘড়ি প্রতীক নিয়ে জায়েদা খাতুন পান ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজমত উল্লা খান নৌকা প্রতীকে পেয়েছেন দুই লাখ ২২ হাজার ৭৩৭ ভোট।

 

এ জাতীয় আরও খবর

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯

ইতালি থেকে ফিরেই হামলা নিয়ে মুখ খুললেন বাঁধন