আমার জায়েদ খান হও, আমি শান্তিনগরের সেই মেয়ে হব: ফারিয়া

news-image

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার অভিনেতা জায়েদ খানের নাম উল্লেখ করে ফেসবুকে ছবি পোস্ট করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। যেই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার জায়েদ খান হও। তাহলে আমি শান্তিনগরের সেই মেয়ে হব, যে তোমার ছবি বালিশের নিচে রাখবে।’

সম্প্রতি এক সাক্ষাৎকারে জায়েদ খান বলেছিলেন, তার জন্য বিভিন্ন সময় অনেক মেয়েই পাগলামি করে থাকেন। অনেক নারী ভক্ত তার সঙ্গে প্রেম করতে চান। কেউ আবার টাকার বিনিময়ে তার সময় কিনে নিতে চান।

জায়েদ আরও জানান, রাজধানীর শান্তিনগরের এক মেয়ে তার ছবি বালিশের নিচে রেখে ঘুমায়।

ফারিয়া যে মজার ছলে পোস্টটি দিয়েছেন তা স্পষ্ট। পাশাপাশি এটাও বোঝা যাচ্ছে, নায়ক জায়েদ খানের জন্য নয়, অন্য কারও উদ্দেশ্যে কথাগুলো লিখেছেন ফারিয়া।

এদিকে, ফারিয়ার পোস্টে হুমড়ি খেয়ে পড়েছেন নেটিজেনরা। অনেকেই দিয়েছেন হাসির রিয়্যাক্ট। মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘ভালো মানাবে জায়েদ খান অথবা হিরো আলম এর সাথে।’ অন্য একজন লিখেছেন, ‘হায় ফারিয়া, তোমাকে নিয়ে আর পারি না।’ তবে এসব মন্তব্যের কোনো উত্তর দেননি এই অভিনেত্রী।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান