সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘নিরপেক্ষ ভোট হলে নোয়াখালীতে একটি আসনও আ. লীগ পাবে না’

news-image

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : শেখ হাসিনা সরকারের অধীনে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে না বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। এ সময় নিরপেক্ষ ভোট হলে নোয়াখালীতে একটি আসনও আওয়ামী লীগ সরকার পাবে না বলেও দাবি করেন তিনি।

গতকাল শুক্রবার সন্ধ্যায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মানিকপুর গ্রামে ব্যারিস্টার মওদুদ আহমদের ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে বিএনপি যাবে না। আগের সংসদ নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছে, এবার শেখ হাসিনার অধীনে ভোট হলে- দুদিন আগে ভোট হয়ে যাবে। কারণ, আওয়ামী লীগ জনগণ এবং গণতন্ত্রে বিশ্বাস করে না।’

নির্বাচন আসলে আওয়ামী লীগ নানা ষড়যন্ত্র করে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘২০১৪ ও ২০১৮ সালে তারা নানা ষড়যন্ত্র করে জনগণের ভোটাধিকার হরণের মাধ্যমে ক্ষমতায় এসেছিল। সামনে নির্বাচনেও আওয়ামী লীগ ষড়যন্ত্র করবে, এদের জনগণ বিশ্বাস করে না বলেই জনগণও আওয়ামী লীগের অধীনের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে না।’

তিনি আরও বলেন, ‘১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবি আওয়ামী লীগেরই ছিল, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আওয়ামী লীগ দুবার ক্ষমতায়ও এসেছিল। এখন তারা তত্ত্বাবধায়ক সরকার মানে না। তত্ত্বাবধায়ক সরকারে আওয়ামী লীগের ভয় কিসের, বলুক না। যদি নিরপেক্ষ ভোট হয়, নোয়াখালীতে একটি আসনও আওয়ামী লীগ পাবে না।’

‘বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে জনগণ ঐক্যবদ্ধ আছে। যদি এ সরকার তত্ত্বাবধায়ক সরকারের দাবি না মানে আগামী দু’ সপ্তাহের মধ্যে আন্দোলনের নতুন কর্মসূচি পাবেন। সকলে যার যার অবস্থান থেকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়বেন। আমাদের আন্দোলনে বিজয় ইনশাল্লাহ সুনিশ্চিত’, বলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

তিনি আরও বলেন, ‘আমেরিকার নিষেধাজ্ঞায় (স্যাংশন) গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনের ফলাফলে আওয়ামী লীগ ও তাদের নেতাকর্মীরা চুপ হয়ে গেছে। নৌকার যে জোয়ার এসেছিল, তা এখন ডুবার সময় এসে গেছে। এখন জোর করে আর ভোট নিতে পারবেন না।’

বিএনপির এই নেতা বলেন, ‘জনগণ যেখানে নৌকা, সেখানে প্রতিরোধ করছে। শান্তিপূর্ণ আন্দোলন করে গণতন্ত্রের বিজয় আনতে চাই। কিন্তু প্রশাসনকে অনৈতিক ব্যবহার করলে অনুরোধ করে বলব-পুলিশ, র‌্যাব, প্রশাসনের ভাইরা- আওয়ামী লীগের দলীয় হয়ে সরকারের গণবিরোধী কোনো কাজ করবেন না। যদি আওয়ামী লীগের নির্দেশে দলীয়ভাবে কাজ করেন, আমেরিকার স্যাংশনের বিষয় তো জেনেছেন- ডিসি, এসপি, ইউএনও, ওসি সাহেবদের খবর আছে কিন্তু।’

কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বেলায়েত হোসেন স্বপনের সভাপতিত্বে ও সদস্যসচিব মাহমুদুর রহমান রিপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- ব্যারিস্টার মওদুদ আহমদের সহধর্মীনি বেগম হাসনা জসীম উদদীন মওদুদ, ব্যারিস্টার আবদুল্লাহ আল মাসুদ, প্রকৌশলী হানিফ, কবিরহাট বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, আবদুর রহীম চেয়ারম্যান, অ্যাডভোকেট আজম খান, মমিন বাহার, জাতীয়তাবাদী মহিলা দল নেত্রী জোসনা বেগম, জাসাস নেতা অধ্যাপক শেখ সাদি বাবু, মাস্টার ওবায়দুল হক, আবদুল হাই, বেলায়েত হোসেন, কবির আহম্মদসহ জেলা- উপজেলার নেতৃবৃন্দ।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী