সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিপুণ রায়সহ ৫ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে কেরানীগঞ্জে মামলা

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর কেরানীগঞ্জে গতকাল শুক্রবার আওয়ামী লীগের পার্টি অফিস ভাঙচুর ও নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। এতে বিএনপি নেত্রী নিপুণ রায় চৌধুরীসহ ৫ শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

আজ শনিবার দুপুরে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করেন স্থানীয় আওয়ামী লীগ কর্মী সুমন মিয়া। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আওয়ামী লীগের পার্টি অফিস ভাঙচুর ও নেতাকর্মীদের ওপর হামলা ঘটনায় বিএনপি নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য হাজী নাজিম উদ্দিন মাস্টার, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আশফাকের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৫ শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

আরও পড়ুন: জিনজিরায় বিএনপির সমাবেশে হামলার অভিযোগ, নিপুণ রায় আহত

এ ঘটনায় শুক্রবার রাতে অভিযান চালিয়ে পুলিশ বিএনপির ৯ নেতাকর্মীকে আটক করেছে বলেও জানান মামুনুর রশীদ। তিনি আরও বলেন, শনিবার দুপুরে তাদের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে, মামলায় এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আসিকুর রহমান।

উল্লেখ্য, শুক্রবার সকালে বিএনপি নেত্রী নিপুণ রায় চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগের পার্টি অফিসে হামলা চালানো হয়েছে। এই ঘটনায় আওয়ামী লীগের ২০-২৫ নেতাকর্মী আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী