রোনালদো, মেসির পরই কোহলি

news-image

আইপিএলের এবারের আসরে প্লে-অফ খেলতে ব্যর্থ হয়েছে বিরাট কোহলির দল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। তবে ব্যাট হাতে আপন আলোয় উজ্জ্বল ছিলেন ভারতের সাবেক এই অধিনায়ক। ১৪ ম্যাচ খেলে পঞ্চাশের বেশি এভারেজ নিয়ে ৬৩৯ রান করেছেন কোহলি। এর মধ্যে দুইটি সেঞ্চুরির সঙ্গে ছিল ছয়টি হাফ সেঞ্চুরিও।

মাঠের বাইরেও জ্বলজ্বল করছেন কোহলি। দর্শকদের মধ্যে তাকে নিয়ে যে আগ্রহের শেষ নেই, সেটি বোঝা যায় তার সামাজিক যোগাযোগমাধ্যমের দিকে তাকালে। ইনস্টাগ্রামে ২৫০ মিলিয়ন মানুষ অনুসরণ করেন কোহলি। ক্রীড়াজগতে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো এবং আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ছাড়া আর কোনো খেলোয়াড়েরই এত অনুসারী নেই। এশিয়ানদের মধ্যেও ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি অনুসারী কোহলির।

সব জগতের তারকা মিলিয়ে ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যায় ১৩তম কোহলি। ৫৮৬ মিলিয়ন অনুসারী নিয়ে সবার শীর্ষে রোনালদো। দুইয়ে থাকা মেসির অনুসারী ৪৬৪ মিলিয়ন। এর পরের স্থানগুলোতে আছেন অভিনেত্রী-গায়িকা সেলেনা গোমেজ, ব্যবসায়ী ও রিয়েলিটি টিভি তারকা কাইল জেনার, ডোয়াইন ‘দ্য রক’ জনসন, গায়িকা-অভিনেত্রী আরিয়ানা গ্রান্দে, রিয়েলিটি টিভি তারকা কিম কার্দাশিয়ান, গায়িকা-অভিনেত্রী বিয়ন্সে, টিভি তারকা খলো কার্দাশিয়ান, গায়ক জাস্টিন বিবার, সুপার মডেল কেন্দাল জেনার এবং টেইলর সুইফট।

আরও পড়ুন: সমালোচকদের চুপ করিয়ে দিয়েছেন কোহলি!

এখনো পর্যন্ত ইনস্টাগ্রামে ১ হাজার ৬০২টি পোস্ট দিয়েছেন কোহলি। কোহলি নিজে অনুসরণ করেন ২৭৮ জনকে। এর মধ্যে শচীন টেন্ডুলকার, এবিডি ভিলিয়ার্স, ক্রিস্টিয়ানো রোনালদো আছেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান