সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৬০ বছরে বিয়ে করে চমকে দিলেন আশীষ

news-image

বিনোদন ডেস্ক : সবাইকে চমকে দিয়ে ৬০ বছর বয়সে জীবনের নতুন ইনিংস শুরু করলেন জনপ্রিয় অভিনেতা আশীষ বিদ্যার্থী। আজ বৃহস্পতিবার জামাইষষ্ঠীর দিন কলকাতায় দ্বিতীয় বিয়ে করলেন এই অভিনেতা।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, পাত্রী রূপালি বড়ুয়া ভারতের আসাম রাজ্যের মেয়ে। তিনি কলকাতার নামী ফ্যাশন হাউসে কাজ করেন। আজ প্রিয়জনদের উপস্থিতিতে আদালতে বিয়ে করেন তারা। এতদিন রূপালির সঙ্গে প্রেমের কথা গোপন রেখেছিলেন আশীষ।

বিয়ের পর আশীষ বিদ্যার্থী বলেন, ‘জীবনের এই পর্যায়ে রূপালির সঙ্গে বিয়েটা একটা অসাধারণ অনুভূতি। সকালে আমাদের কোর্ট ম্যারেজ হয়েছে, তারপর সন্ধ্যায় গেট-টুগেদার।’

রূপালির সঙ্গে পরিচয় কীভাবে, ‘প্রশ্নের জবাবে আশীষ বিদ্যার্থী বলেন, ‘সেটা লম্বা গল্প, তা না হয় পরে এক দিন শোনাব।’

এর আগে কলকাতার জামাই ছিলেন আশীষ। অভিনেত্রী-গায়িকা রাজোশি বড়ুয়াকে বিয়ে করেছিলেন তিনি। তবে ওই বিয়ে টেকেনি। এবার নতুন করে গাঁটছড়া বাঁধলেন আশীষ।

১৯৮৬ সালে অভিনয় জগতে আসেন আশীষ। গত চার দশকে ৩০০-এর বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। কাজ করেছেন ১১টি ভারতীয় ভাষার ছবিতে। ‘দ্রোহকাল’ ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী