বিয়ের খবর জানানোর কয়েক দিন পরই বাবা হলেন রোশান

news-image

বিনোদন প্রতিবেদক : প্রথমবারের মতো কন্যা সন্তানের বাবা হলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক জিয়াউল রোশান। গতকাল বুধবার বেলা ১১টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন নায়কের স্ত্রী তাহসিনা এশা।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রোশান বলেন, ‘বর্তমানে মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন। তবে মেয়ের নাম এখনো চূড়ান্ত করা হয়নি। শিগগিরই আকিকার অনুষ্ঠানের মাধ্যমে আমার মেয়ের নাম জানাব সবাইকে। বাবা হওয়ার অনুভূতি সত্যি অন্যরকম, যা ভাষায় প্রকাশ করা যায় না। আমি সেই অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছি।’

একই সঙ্গে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের কাছে কন্যাসন্তানের জন্য সবার কাছে দোয়া প্রার্থণা করেছেন নায়ক রোশান।

উল্লেখ্য, ২০২০ সালের ১১ জুন গোপনে রোশানের উত্তরার বাসায় বিয়ে করেন এশাকে। চলতি মাসের প্রথম সপ্তাহে সেই বিয়ের খবর জানান সবাইকে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান