সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হামাগুড়ি দিয়ে এসে ভোট দিলেন ফরিদ

news-image

শাহজাহান মোল্লা গাজীপুর থেকে
মো. ফরিদ। বয়স ৪০ বছর। জন্ম থেকেই দুপায়ে দাঁড়াতে পারেন না তিনি। হাত ও হাঁটুর ওপর ভর করে চলাফেরা করেন। তার এই শারীরিক অক্ষমতা তাকে দমাতে পারেনি। জীবন সংসার যেমনি চালাচ্ছেন তেমনি নিজের অধিকার সম্পর্কেও সচেতন তিনি। জাতীয় নির্বাচনসহ যেকোন নির্বাচনে পছন্দের প্রার্থীকে বেছে নিতে ভুল করেন না।

আজ বৃহস্পতিবার গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ২১ নং ওয়ার্ডের ২৩ নং বিপ্রবর্থা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে বের হবার সময় কথা হয় মো. ফরিদ এর সঙ্গে। তিনি আমাদের সময়কে বলেন, ‘বোতামে চাপ দিয়ে ভোট দিলাম, ভালো লেগেছে। আমার ভোট দিতে সমস্যা হয়নি।’

নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে বেশ খুশি ফরিদ। তিনি আরও বলেন, ‘আমি কখনো ভোট দিতে ভুল করি না। আমার ভোট আমি দিতে পারি। এখানে আসতে কষ্ট হয়। কিন্তু যতো কষ্টই হোক ভোট দেবোই। ভোট দিতে ভালো লাগে।’

বিপ্রবর্থায় মোট ভোটার ২ হাজার ৯৪০ জন। তার মধ্যে নারী ভোটার ১ হাজার ৪৭৫ জন। এখানে মোট ৯টি বুথ রয়েছে।

প্রিসাইডিং অফিসার মো. মতিউর রহমান জানান, এই কেন্দ্রে সকাল থেকেই ঝামেলাহীন ভোট গ্রহণ চলছে। তবে মহিলা ভোটারদের ভোট গ্রহণে একটু ধীরগতি।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী