সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আঙুলের ছাপ না মেলায় ভোট গ্রহণে ধীরগতি

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) সমস্যা ও ভোটারদের আঙুলের ছাপ না মেলায় ভোট গ্রহণে ধীরগতি দেখা গেছে। আজ বৃহস্পতিবার সকালে সিটি করপোরেশনের শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

সকালে শহরের শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, মূল ফটক থেকে বুথ পর্যন্ত ভোটারদের ভিড়। কেন্দ্রের বাইরে মেয়র ও কাউন্সিলর প্রার্থীর সমর্থকেরা ব্যাজ লাগিয়ে ঘোরাঘুরি করছেন। এই কেন্দ্রের ৯টি বুথের মধ্যে ৩টিতে সকালে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) সমস্যা হয়।

মোগরখাল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে জানা যায়, দুপুর ১২টা পর্যন্ত ২০ শতাংশ ভোট পড়েছে। বাইরে ছিল ভোটারদের লাইন। গরমে অনেক সময় দাঁড়িয়ে থাকতে ভোটাররা দুর্ভোগের শিকার হন।

ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মিজানুর রহমান বলেন, ‘কয়েক মিনিটের মধ্যে টেকনিশিয়ানরা সমস্যার সমাধান করেছেন। পরে অনেক ভোটারেরই আঙুলের ছাপ না মেলায় ভোট গ্রহণে ধীরগতি হয়েছে।’

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে সিটি করপোরেশন নির্বাচনে ৪৮০টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ চলবে টানা বিকেল চারটা পর্যন্ত। সব কটি কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএমে) মাধ্যমে ভোট নেওয়া হচ্ছে। ভোট সুষ্ঠু করতে সব কটি কেন্দ্রেই স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা।

গাজীপুর সিটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৩৩২ প্রার্থী। তাদের মধ্যে মেয়র পদে ৮ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৭৮ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী