সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যে কারণে নিষিদ্ধ হলেন ক্যারিবীয় তারকা

news-image

স্পোর্টস ডেস্ক : ম্যাচ গড়াপেটাসহ তিনটি ফ্র্যাঞ্চাইজি লিগে দুর্নীতি বিরোধী আইনের ৭টি ধারা ভাঙার অভিযোগ উঠেছে ওয়েস্ট ইন্ডিজ ডেভন টমাসের বিরুদ্ধে। এই কারণে কিপার-ব্যাটারকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে আইসিসি।

মঙ্গলবার বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা এক বিবৃতি দিয়ে এই শাস্তির কথা জানায়। তবে ক্যারিবিয়ান ক্রিকেটারের হাতে অভিযোগের জবাব দিতে ১৪ দিন সময় আছে।

আইসিসির কোনো টুর্নামেন্টে নয়, তিনটি ফ্র্যাঞ্চাইজি লিগে দুর্নীতির মোট ৭টি ধারা ভাঙার অভিযোগ উঠেছে তার। যেখানে লংকা প্রিমিয়ার লিগে (এলপিএল) শ্রীলংকা ক্রিকেটের চারটি, আবু ধাবি টি-টেন লিগে আমিরাত ক্রিকেট বোর্ডের একটি ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) দুটি ধারা ভেঙেছেন টমাস, এমনটা দাবি করা হয়েছে।

টমাসের ২০০৯ সালে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। সেবার টি-টোয়েন্টি অভিষেকও হয় তার। তিনি ক্যারিবীয়দের হয়ে সব মিলিয়ে ২১ ওয়ানডে ও ১২ টি-টোয়েন্টি খেলেছেন। আর তার টেস্ট অভিষেক হয় গত ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেডে। সেটিই তার ক্যারিয়ারের একমাত্র টেস্ট। জাতীয় দলের হয়ে তার সবশেষ ম্যাচও সেটি। যদিও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আসছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে রাখা হয়েছিল তাকে।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী