সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওমানকে হারিয়ে বাংলাদেশের শুভসূচনা

news-image

স্পোর্টস ডেস্ক : ওমানকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপ হকিতে শুভসূচনা করল বাংলাদেশ। পুল ‘বি’-তে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে ২-০ গোলে জিতেছে মামুনুর রশীদের দল।

মঙ্গলবার সালালাহ স্পোর্টস কমপ্লেক্সে ওমানের মুখোমুখি হয় বাংলাদেশ। যেখানে গোলশূন্য প্রথম কোয়ার্টারের পর দ্বিতীয় কোয়ার্টারে দাপট দেখায় লাল-সবুজের দল। দুই মিনিটের মধ্যে দুই গোল করে এগিয়ে থাকার স্বস্তি নিয়ে বিরতিতে যায় দল।

ম্যাচের ২২তম মিনিটে তাসিন আলি বাংলাদেশকে এগিয়ে নেওয়ার পর ২৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জাহিদ হোসেন।

বাংলাদেশের পরের ম্যাচের প্রতিপক্ষ মালয়েশিয়া। উজবেকিস্তানকে ৮-১ ব্যবধানে উড়িয়ে আসর শুরু করেছে মালয়েশিয়া।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী