,

শ্রীলংকান প্রিমিয়ার লিগে নাম লেখালেন সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান শ্রীলংকান প্রিমিয়ার লিগে (এলপিএলে) নাম লিখিয়েছেন। লিগের অন্যতম ফ্র্যাঞ্চাইজি গল গ্ল্যাডিয়েটর্স সরাসরি চুক্তিতে টাইগার এই তারকা ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে। দেশটির সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।

এলপিএলের এবারের আসরে সবমিলিয়ে পাঁচটি দল অংশগ্রহণ করবে।এর আগে সাকিবসহ আরও কয়েকজন বাংলাদেশি ক্রিকেটারের নাম টুর্নামেন্টটির ড্রাফটে তোলা হয়।

আগামী মাসের ১১ তারিখ এই টুর্নামেন্টের নিলাম অনুষ্ঠিত হবে। তার আগে সব দলই তারকা ক্রিকেটারদের দলে ভেড়ানোর প্রতিযোগিতায় নেমেছে। সেই ধারাবাহিকতায় আগেই সাকিবকে দলে টেনেছে গল।

লংকান লিগে নাম লিখিয়েছেন বিশ্ব ক্রিকেটের বড় তারকা ও পাকিস্তানি অধিনায়ক বাবর আজমও। এই সুপারস্টার কলম্বো স্ট্রাইকর্সের হয়ে খেলবেন। এছাড়া তারকা কুশল মেন্ডিস খেলবেন ডাম্বুলা আরোরার হয়ে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯

ইতালি থেকে ফিরেই হামলা নিয়ে মুখ খুললেন বাঁধন

ডাকসুতে জিন্নাহর ছবি, ছাত্রদলের প্রতিবাদ