সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুর সিটি নির্বাচন: মধ্যরাত থেকে মোটরসাইকেল চলাচল বন্ধ

news-image

অনলাইন ডেস্ক : আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনের জন্য আজ মঙ্গলবার মধ্যরাত থেকে সিটিতে মোটরসাইকেল চলাচল বন্ধ হচ্ছে। এ ছাড়া আগামীকাল বুধবার রাত থেকে বন্ধ হচ্ছে ভারী যানবাহনও।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মোল্যা নজরুল ইসলাম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশনের ৫৭ ওয়ার্ডের ৪৮০ কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ কারণে বুধবার রাত ১২টা থেকে ২৫ মে রাত ১২টা পর্যন্ত যে কোনো ধরনের ভারী যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো। এ ছাড়া আগামী ২৩ মে রাত ১২টা থেকে ২৬ মে সকাল ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

আরও পড়ুন: রাজশাহীতে বিএনপির পদযাত্রা নিষিদ্ধ, কঠোর অবস্থানে পুলিশ

কিন্তু প্রতিবন্ধী ভোটারদের সহযোগিতায় নিয়োজিত গাড়ির ওপর নিষেধাজ্ঞা শিথিল থাকবে। এ ছাড়া নির্বাচনে সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত পরিচয়পত্রধারী দেশি-বিদেশি সাংবাদিক, নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা, কর্মচারী, আইনশৃঙ্খলার কাজে নিয়োজিত বিভিন্ন বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক ও অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগে ব্যবহৃত যানবাহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্বাচনী এলাকায় মঙ্গলবার ভোর ৬টা থেকে আগামী ২৭ মে মধ্যরাত ১২টা পর্যন্ত আগ্নেয়াস্ত্র প্রদর্শন (লাইসেন্সধারী), বিস্ফোরক ও ক্ষতিকারক দ্রব্য ব্যবহার, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা, অস্ত্র-শস্ত্র, দা, কাঁচি, তরবারি, লাঠি, বল্লম ইত্যাদি বহন ও আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী