বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুকে কটূক্তি: পৌর মেয়রের বিরুদ্ধে সাংবাদিকের মামলা

news-image

বরিশাল ব্যুরো : বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার মেয়র লোকমান হোসেন ডাকুয়াসহ পাঁচজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুকে কটূক্তির অভিযোগে আজ রোববার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন বাদী হয়ে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন। বিচারক গোলাম ফারুক মামলা গ্রহণ করে তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী নুরুল ইসলাম কাকন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অন্য আসামিরা হলেন- বাকেরগঞ্জের নলুয়া গ্রামের সাব্বির হোসেন, বিহারীপুর গ্রামের সায়েক আহমেদ, ভরপাশা গ্রামের গোলাম কিবরিয়া ও ভবানীপুর গ্রামের নাইম আহমেদ শুভ।

মামলায় উল্লেখ করা হয়েছে, মেয়র লোকমানসহ পাঁচ আসামি নিজ নিজ ফেসবুক আইডি থেকে বাদীর (লিমন) ছবি এডিট করে তার নামে কুরুচিপূর্ণ লেখা পোস্ট করেন।

ওই সাংবাদিকের অভিযোগ, মেয়র লোকমান ডাকুয়া জালিয়াতি করে এক নারীর জমি দখল করেছেন। এ ছাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান তহমিনা বেগম মিনুর মেয়েকে এসএসসি পরীক্ষার কেন্দ্রে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগে কেন্দ্র সচিব ও হল সুপার বহিষ্কার হয়। এসব ঘটনা গণমাধ্যমে প্রকাশ করায় তিনি মেয়রের রোষানলে পড়েছেন।

তবে মামলা বা অভিযোগের বিষয়ে কিছুই জানেন না বলেছেন মেয়র লোকমান হোসেন।

 

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা