প্রতারণার মামলায় নোবেলকে গ্রেপ্তার: ডিবিপ্রধান

news-image

প্রতারণার মামলায় গায়ক মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ডিবিপ্রধান ও অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

শনিবার দুপুরে ঢাকা মহানগর ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। এদিন সকালে নোবেলকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

ডিবিপ্রধান বলেন, নোবেল বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। বিভিন্ন অনুষ্ঠানে গান গাইতে গিয়ে মাতাল অবস্থায় স্টেজ ভেঙে ফেলা। তারপর তার স্ত্রী, তিনি এখন আমাদের কাছে আসছেন। তাকেও প্রচণ্ড পরিমাণ মারপিট করে বাসা থেকে বের করে দিয়েছে নোবেল। তার স্ত্রী আমাদের কাছে অজস্র অভিযোগ করেছেন। এছাড়া বিভিন্ন জায়গা থেকে টাকা নিয়ে প্রোগ্রাম না করার অভিযোগ এসেছে। এসব অভিযোগে আমারা তাকে নিয়ে এসেছি।

সংবাদ সম্মেলনে ডিবিপ্রধান ও অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ

হারুন অর রশীদ বলেন, যেহেতু তার বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে তাকে আমরা আদালতে পাঠাবো।

তিনি বলেন, আমরা নোবেলকে কয়েকবার বোঝানের চেষ্টা করেছি। তার স্ত্রী আমাদের কাছে তিন-চারদিন এসেছেন, মৌখিক অভিযোগ করেছেন। তিনি তার স্ত্রীকে মারধর করেন। পুলিশের সামনেও তার স্ত্রীকে মারধর করেছেন।

তিনি আরও বলেন, নোবেলের সঙ্গে কথা বলে জেনেছি- তার প্রতিদিন মদ্যপান করতে হয়। দিনে তিন-চারটা ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হয়। নোবেল অন্য শিল্পীদের কাছ থেকে এসব শিখেছে বলে আমাদের জানিয়েছেন। তারা তাকে মদ, গাঁজা, ইয়াবা, ঘুমের ওষুধ দেয়। এসব খেয়ে নোবেল সারাদিন শুয়ে থাকে। এজন্য তিনি প্রোগ্রাম করতে পারে না। প্রোগ্রামের তারিখ দিলেও যেতে পারেন না।

ডিবির এ কর্মকর্তা বলেন, শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে না গিয়ে ১ লাখ ৭২ হাজার টাকা অগ্রিম নিয়ে প্রতারণার অভিযোগে শুক্রবার মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, গত ২৮ এপ্রিল শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬-এর প্রথম পুনর্মিলনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে গান গাওয়ার জন্য মাইনুল আহসান নোবেলের সঙ্গে মোট এক লাখ ৭৫ হাজার টাকায় কথা চূড়ান্ত হয়। পরবর্তী সময়ে নোবেলকে বিভিন্ন সময়ে ব্যাংক অ্যাকাউন্টেসহ সর্বমোট এক লাখ ৭২ হাজার টাকা দেওয়া হয়। তবে অনুষ্ঠানে না গিয়ে তিনি প্রতারণা করে এই অর্থ আত্মসাৎ করেন।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান