সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এ রকম মিথ্যাচার উনি সব সময়ই করে থাকেন : আজমত উল্লা খান

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের তফশিল অনুযায়ী নির্ধারিত প্রচার-প্রচারণার ১১তম দিন পার হয়েছে শুক্রবার। এদিন সব মেয়র প্রার্থী বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন। স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, নৌকার মেয়র প্রার্থী আজমত উল্লা খানের লোকজন তার প্রচারণায় বাধা দিচ্ছে। তাকে হত্যার উদ্দেশ্যে হামলা-ভাঙচুর করছে। তার সমর্থকদের হুমকি দিচ্ছে এবং ভয়ভীতি দেখাচ্ছে। জবাবে আজমত উল্লা খান বিভিন্ন পথসভায় বলেছেন, এসব অভিযোগ মিথ্যা। তিনি কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন না। তিনি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ একটি নির্বাচন চান।

এদিকে প্রার্থীদের হাতে প্রচারণার সময় আছে আর ৪ দিন। বুধ ও বৃহস্পতিবারের বৃষ্টিতে প্রার্থীদের লাখ লাখ পোস্টার বিনষ্ট হওয়ায় আচরণবিধি ভঙ্গ করে কেউ কেউ নতুনভাবে লেমিনেটেড বা তাপ দিয়ে পলিথিনে মোড়ানো পোস্টার ঝুলাচ্ছেন। ওয়ার্ডে ওয়ার্ডে প্রার্থীদের নতুন নতুন অফিস সাজানো হচ্ছে।

আজমত উল্লা খানের প্রচারণা: বিশেষ কারণে একদিন বিরতি দিয়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী অ্যাডভোকেট মো. আজমত উল্লা খান শুক্রবার জুমার পর তার বাড়ির কাছে টঙ্গী বাজার বড় মসজিদ থেকে গণসংযাগ শুরু করেন। দুপুর সোয়া ২টায় তিনি জয়নাল কমিশনারের বাড়ির রাস্তায় এক পথসভায় বক্তব্য রাখেন। আড়াইটার দিকে টঙ্গীর মধুমিতা মেগাসিটি হয়ে রেললাইনের পূর্ব জামাই বাজারে (শ্যামল মার্কেট) গণসংযোগ করেন। পরে তিনি টঙ্গীর পাগার এলাকার ফকির মার্কেট, সালামের আটারকল, ঝিনু মার্কেট, ফটোবাড়ি, পশ্চিম গোপালপুর, টিএনটি মরকুন সরকারি প্রাথমিক বিদ্যালয়, মরকুন কবরস্থান, শিলমুন, স্টেশন গোল চত্বর, তিস্তাগেট, হাজী মার্কেট, বর্ণমালা স্কুল মাঠ, দত্তপাড়া হাউজ বিল্ডিং, লেদু মোল্লা রোড, এরশাদনগর বড় বাজার, এরশাদনগর (পার্টি অফিস), আট নম্বর এরশাদনগর, টেকপাড়া, গাজীপুরা বাসস্ট্যান্ড ও শিকদার মার্কেটে গিয়ে পথসভা ও গণসংযোগের সমাপ্তি করেন।

পরে বিকাল সাড়ে ৪টায় টঙ্গী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন আজমত উল্লা খান। এতে বক্তব্য রাখেন প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আতাউল্যাহ মণ্ডল ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মো. মতিউর রহমান মতি।

বিভিন্ন পথসভায় আজমত উল্লা খান জায়েদা খাতুনের সংবাদ সম্মেলন ও তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বলেন, আমার পক্ষ থেকে জায়েদা খাতুন বা জাহাঙ্গীর আলমকে প্রচারণায় কোনো বাধা দেওয়া হচ্ছে না। আমরা একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন চাই। সেজন্য আমরা কাউকে বাধা দিতে যাব কেন?

তিনি বলেন, এরকম মিথ্যাচার উনি সব সময়ই করে থাকেন। এটি আজকে নতুন নয়। ২০১৮ সালে অসুস্থ না হয়েও তিনি এ্যাপোলো হাসপাতালে তিন দিন আÍগোপনে থেকে আমাকে দোষারোপ করেছিলেন; আমি নাকি তাকে কিডন্যাপ করেছিলাম। একবার আমাকে, একবার আওয়ামী লীগকে, একবার মন্ত্রণালয়কে, নির্বাচন কমিশনকে, সরকারকে তিনি দোষারোপ করছেন। তিনি নিজের অবস্থানের কথা চিন্তা করেই এসব আবোল-তাবোল বলছেন। চোখের পানি ফেলে সহানুভূতি আদায়ের চেষ্টা করছেন।

জাতীয় পার্টির প্রার্থীর গণসংযোগ : জাতীয় পার্টির মেয়র প্রার্থী সাবেক সচিব এমএম নিয়াজ উদ্দিন শুক্রবার সকালে পূবাইল থানার ৪১ নম্বর ওয়ার্ডের বসুগাঁও, ৪২ নম্বর ওয়ার্ডের তালটিয়া এলাকায় গণসংযোগ করেন। তিনি জুমার নামাজ আদায় করেন ঝাজর জামে মসজিদে। পরে তিনি গাছা হয়ে কাশিমপুরের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন।
লেভেল প্লেয়িং ফিল্ড চান জায়েদা খাতুন : স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন তাকে প্রচার-প্রচারণায় বাধা, হামলা, ভাঙচুর ও হুমকি প্রদানের প্রতিবাদ জানিয়েছেন সংবাদ সম্মেলনে। শুক্রবার দুপুরে ছয়দানার তার বাসায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

জায়েদা খাতুন বলেন, তার প্রতিপক্ষ মেয়র প্রার্থী আজমত উল্লা খান তার নির্বাচনি গণসংযোগে প্রতিবন্ধকতা তৈরি করছেন। তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছেন, গাড়ি ভাঙচুর করেছেন। তার নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশ তল্লাশির নামে হয়রানি করছে। মোবাইল ফোনে ডেকে নিয়ে ভয়ভীতি দেখাচ্ছে। তিনি অবিলম্বে এসব বন্ধ করে কমিশনকে নির্বাচনি পরিবেশ ফিরিয়ে এনে সব প্রার্থীর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির আহ্বান জানান।
এ সময় জায়েদা খাতুনের ছেলে, তার নির্বাচন পরিচালনার প্রধান সমন্বয়ক ও সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ নেতারা উপস্থিত ছিলেন।

জাহাঙ্গীর আলম বলেন, আমি এবং আমার মা জায়েদা খাতুন যখন কোনো প্রচারণায় যাই তখন আজমত উল্লা খান তার নিজস্ব লোক ও সন্ত্রাসীদের দিয়ে আমাদের বাধা দিচ্ছেন। আমাদের নেতাকর্মী ও সমর্থকরাও প্রচারণা চালাতে পারেন না। দ্বিতীয়ত, প্রশাসনের কিছু লোক আমাদের নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা লোকজনকে মোবাইল ফোনে কিংবা ডেকে নিয়ে ‘থ্রেট’ করছে; ভয় দেখাচ্ছে। অনেকের কাছ থেকে টাকা-পয়সাও হাতিয়ে নিচ্ছে। বলছে, তারা যাতে কোনোভাবেই জায়েদা খাতুনের টেবিল ঘড়ির নির্বাচন না করে। তারা একজন ব্যক্তির পক্ষে নির্বাচন করার জন্য নির্দেশ দিচ্ছে।

তিনি আরও বলেন, আমরা যেখানে পোস্টার লাগাই সেখানে গিয়ে তারা ছিঁড়ে ফেলে। গত কয়েক দিন ধরে তারা আমার মা এবং আমাকে হত্যার চেষ্টা করছে। সবশেষ বৃহস্পতিবার আমাদের হত্যার উদ্দেশ্যে হামলা করেছে। মহান আল্লাহ এবং এলাকার জনগণ আমাদের রক্ষা করেছেন।

তিনি বলেন, দুদক হচ্ছে সম্মানিত একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। ১৫-১৬ তারিখে দুদক থেকে চিঠি দেওয়া হয়েছে আমি যেন ২১ ও ২২ তারিখে গাজীপুর থেকে ঢাকায় গিয়ে দুদক কার্যালয়ে বসে থাকি! তিনি প্রশ্ন করেন, ২৩ তারিখে প্রচার-প্রচারণা বন্ধের আগের দুদিন আমাকে ডেকেছেন; এ চিঠি কি আমার জন্য দিয়েছেন? নাকি আমার মায়ের নির্বাচনে ক্ষতি করার জন্য ডেকেছেন? তিনি এসব ‘প্রহসন’ বন্ধ করে ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান।

রনি সরকারের প্রচারণা : স্বতন্ত্র মেয়র প্রার্থী সরকার শাহনুর ইসলাম রনি (রনি সরকার) শুক্রবার সকালে মহানগরের হায়দারাবাদ, মাজুখান, হারবাইদ, বিন্দান ও পূবাইল থানা এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি বলেন, গাজীপুর সিটি করপোরেশনের মূল সমস্যা হচ্ছে ধুলাবালি ও ময়লা-আবর্জনা। আমার প্রথম উদ্যোগই থাকবে মানুষ যেন নিঃশ্বাস নিতে পারে সেই অবস্থাটা ফিরিয়ে আনা। তিনি বলেন, আমি ৪-৫ বছর সুইডেন, ডেনমার্কের মতো দেশে ছিলাম। আমি দেখেছি তারা তাদের দেশটাকে কিভাবে সুন্দর পরিষ্কার-পরিছন্ন করে রাখে। এর জন্য আমাদের সিটির ৪০ লাখ মানুষকে সচেতন করতে হবে।

টঙ্গী-গাজীপুরে কিশোর গ্যাং একটি বড় সমস্যা। নতুন প্রজšে§র প্রতিনিধি হিসাবে আপনি এটাকে কিভাবে দেখছেন-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রনি সরকার বলেন, কিশোর গ্যাং শুধু নয়, রাজনীতিটাই কলুষিত হয়ে যাচ্ছে। এ থেকে বেরিয়ে আসার একটাই পথ, সেটি হচ্ছে তরুণ নেতৃত্বকে সামনে নিয়ে আসতে হবে। শিক্ষিত মার্জিত তরুণ নেতৃত্ব বেরিয়ে এলেই কিশোর গ্যাং বলেন যারা তরুণ সমাজটাকে কলুষিত করছে, তারা আস্তে আস্তে পেছনে চলে যাবে। সরকার শাহনুর ইসলাম রনি গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে ওই এলাকায় গণসংযোগ করেন। এ সময় তার সঙ্গে স্থানীয় বিএনপির অনেককেই দেখা গেছে।

আতাউর রহমানের গণসংযোগ : ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, তিনি মেয়র নির্বাচিত হলে প্রতি সপ্তাহে জনগণের মুখোমুখি হবেন। জিসিসির ওয়ার্ড কমিশনার ও বিভিন্ন বিভাগের নির্বাহীদের প্রতি মাসে জনতার মুখোমুখি করা হবে। নগর ভবন সব নগরবাসীর জন্য উন্মুক্ত থাকবে। ওয়ান স্টপ সেবা প্রদানের ব্যবস্থা করে নগরীর উন্নয়ন ও পরিকল্পনা প্রণয়নে নাগরিকদের সম্পৃক্ততা নিশ্চিত করবেন।

শুক্রবার সালনা থানাধীন ১৯ নম্বর ওয়ার্ডের নাগায় পথসভা ও সালনা কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে জনসংযোগকালে তিনি এসব কথা বলেন।

২৩ মে থেকে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা : নির্বাচন উপলক্ষ্যে সিটি করপোরেশন এলাকায় ২৪ মে রাত ১২টা হতে ২৫ মে রাত ১২টা পর্যন্ত ভারী যানবাহন এবং ২৩ মে রাত ১২টা থেকে ২৬ মে সকাল ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে পুলিশ। তবে প্রতিবন্ধী ভোটারদের সহযোগিতায় নিয়োজিত গাড়ির ওপর নিষেধাজ্ঞা শিথিল থাকবে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্বাচনে সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি-বিদেশি সাংবাদিক (পরিচয়পত্র থাকা সাপেক্ষে), নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলার কাজে নিয়োজিত বিভিন্ন বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক ও অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগে ব্যবহƒত যানবাহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

এছাড়াও নির্বাচনি এলাকায় ২৩ মে ভোর ৬টা থেকে ২৭ মে রাত ১২টা পর্যন্ত আগ্নেয়াস্ত্র প্রদর্শন (লাইসেন্সধারী), বিস্ফোরক-ক্ষতিকারক দ্রব্য ব্যবহার, অস্ত্রশস্ত্র, তলোয়োর, বর্শা, বন্দুক, দা, ছোরা, কাঁচি, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী