মানুষের পেটে ক্ষুধা রেখে ব্রিজ করলেই উন্নয়ন হয় না: মির্জা আব্বাস

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আজকে এই দেশের যে অবস্থা, দেশকে রক্ষা করার একটি মাত্র কাজ সামনে আছে। তা হলো এই লুটেরা সরকারকে বিদায় করতে হবে। এই লুটেরা সরকারের দ্বারা আর কোনো উন্নয়ন সম্ভব না। পেটে ক্ষুধা রেখে দুটো ব্রিজ করলেই উন্নয়ন হয় না।

আজ শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের চাষারা কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির সমন্বয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সরকারের লুটপাটের কারণে দেশের জনগণ অস্থির হয়ে গেছে। লুটপাটের কারণে দেশের জনগণ দারিদ্র্যসীমার নিচে চলে গেছে। পেটে ক্ষুধা নিয়ে দেশের জনগণ দিনযাপন করছে। দ্রব্যমূল্যের ঊর্দ্বগতি নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার।

বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা, নির্বিচারে গ্রেপ্তার, পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্দ্বগতি, লোডশেডিং, আওয়ামী সরকারের সন্ত্রাসী ও দুর্নীতি প্রতিরোধসহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে সমাবেশ করে বিএনপি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এড. আব্দুস সালাম আজাদ।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান