,

পেঁয়াজের দাম না কমলে আমদানি করা হবে : বাণিজ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, দেশের বাজারে দু’এক দিনের মধ্যে দাম না কমলে পেঁয়াজ আমদানি করবে সরকার। আজ শুক্রবার সকালে রংপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

কাঁচা বাজার নিয়ন্ত্রণের বিষয়ে টিপু মুনশি বলেন, এটি আমার দায়িত্বে নেই। কাঁচা বাজারের সবকিছু আমরা নিয়ন্ত্রণ করি না। এর জন্য বিভিন্ন মন্ত্রণালয় রয়েছে। তবে, সব মিলিয়ে পরিস্থিতি খুব একটা খারাপ নয়। কাঁচা বাজার ওঠা-নামা করে, কখনও শাক-সবজির দাম বাড়ে, আবার কমে।

টিপু মুনশি বলেন, শুধু পেঁয়াজ ও চিনি নিয়ে একটু ঝামেলা চলছে। এটাও দ্রুত নিয়ন্ত্রণে আসবে। চিনির দাম বৈশ্বিকভাবে ওঠা-নামা করায় সুযোগ নিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। তবে, সরকার নির্ধারিত দাম বাস্তবায়নের চেষ্টা চলছে।

আরও পড়ুন…পেঁয়াজের বাজারে অস্থিরতা

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ডলারের দাম বাড়ায় আমদানি করা পণ্যের দাম কিছুটা বেড়েছে। তবে, বৈশ্বিক বিবেচনায় আমরা ভালো আছি। পরিস্থিতি বিবেচনায় আমাদের সহ্য করতে হবে। বৈশ্বিক মন্দা মোকাবিলায় আমাদের সবাইকে কাজ করতে হবে।

 

এ জাতীয় আরও খবর

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯

ইতালি থেকে ফিরেই হামলা নিয়ে মুখ খুললেন বাঁধন