সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানা হয়ে আসছেন মাহফুজ

news-image

বিনোদন প্রতিবেদক : নয় বছরের বিরতির পর ফের পর্দায় ফিরছেন টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। তবে এবার আর টিভিতে নয়, তাকে দেখা যাবে সিনেমার পর্দায়। আর এরই মধ্যে প্রকাশ হয়েছে তার অভিনীত সিনেমা ‘প্রহেলিকা’র ফার্স্ট লুক। আসছে ঈদেই মুক্তি পাচ্ছে সিনেমাটি। এর মধ্যদিয়ে মাহফুজ পর্দায় ফিরছেন মানা হয়ে।

আজ বৃহস্পতিবার প্রকাশিত পোস্টারের একেবারে নীচে ‘ভালোবাসার দ্রোহ’- লাল রঙের বর্ণে লেখা দুটি শব্দের এই বাক্যই বোঝিয়ে দিচ্ছে সিনেমার গল্পে কতটা রোমান্স আর হাহাকার থাকবে। থাকছে প্রেম-বিরহও। তার উপরে মাহফুজ আহমেদের ভয় ধরানো লুক। পোস্টারে প্রথম দর্শনে অনেকেই তাকে চিনতে ভুল করলেও, কয়েকবার দেখার পরই নিশ্চিত হবেন উল্টো হয়ে থাকা ভয়ংকর রূপের মানুষটি মাহফুজ!

এটি মূলত, ‘প্রহেলিকা’র প্রথম ‘ক্যারেক্টার লুক’ পোস্টার। এই লুকের মাধ্যমে দর্শকরা রোমান্টিক নায়ক মাহফুজ আহমেদকে অভিনব, যন্ত্রণাদগ্ধ, প্রতিবাদী লুকে দেখতে পেলেন। এর আগে, ‘মেঘের নৌকা’ গানে মাহফুজকে নায়িকা বুবলীর সঙ্গে সঙ্গে চিরচেনা রোমান্টিক মুডে দেখা গেছে।

মাহফুজ আহমেদ বললেন, ‘এটি মূলত প্রহেলিকাতে আমার ক্যারেক্টার লুক পোস্টার। এই পোস্টার প্রকাশ করেই জানানো হলো এতে আমি মনা চরিত্রে অভিনয় করেছি। এর আগে, সিনেমাটির “মেঘের নৌকা” গানটি দেখার পর অনেকেই মনে করে থাকবেন এটি হয়তো রোমান্টিক ছবি। তবে এই পোস্টারটি দেখে রোমান্টিক ঘরাণার ছবির এই ধারণা বদলেও যেতে পারে। আসলে সিনেমার গল্পে এমন অনেক রহস্যই রয়েছে, যা কেবল হলে গিয়ে দেখার পরই বুঝতে পারবেন দর্শক।’

আরও পড়ুন: মেঘের নৌকা গানটি আমার কাছে প্রেমিকার মতো: মাহফুজ আহমেদ

মাহফুজ জানান, এটি তার প্রথম ‘ক্যারেক্টার লুক’র পোস্টার হলেও পর্যায়ক্রমে ‘প্রহেলিকা’র অন্য শিল্পীদের লুকও প্রকাশ করা হবে।

চয়নিকা চৌধুরী নির্মিত দ্বিতীয় সিনেমা ‘প্রহেলিকা’। পান্থ শাহরিয়ারের গল্প, সংলাপ ও চিত্রনাট্যে এটি প্রযোজনা করেছন জামাল হোসেন। এতে মাহফুজ আহমেদের বিপরীতে আছেন চিত্রনায়িকা শবনম বুবলী। সিনেমায় তাদের চরিত্রের নাম মনা ও অর্পা। এতে আরও অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, রহমত উল্লাহ, সাবিহা জামানসহ অনেকে।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী