,

বদলে গেল মেট্রোরেলের সাপ্তাহিক ছুটিও

news-image

অনলাইন ডেস্ক : জনগণের চাহিদা বিবেচনায় মেট্রোরেল চলাচলের সময়সীমা বাড়ানোর পাশাপাশি সাপ্তাহিক ছুটির দিনও পরিবর্তন করা হয়েছে। বর্তমানে মেট্রোরেলের সাপ্তাহিক ছুটি মঙ্গলবার হলেও নতুন সময়সূচিতে মেট্রোরেল শুক্রবার বন্ধ থাকবে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক।

আজ বৃহস্পতিবার রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে এম এ এন সিদ্দিক বলেন, ‘মেট্রোরেল চলাচলের সময়সীমা আরও ছয় ঘণ্টা বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, এখন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মেট্রোরেল চলবে। আগামী ৩১ মে থেকে উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত এই নতুন সূচি কার্যকর হবে।’

তিনি আরও বলেন, নতুন সময়সূচি অনুযায়ী, সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত ‘পিক আওয়ার’ হিসেবে বিবেচনা করে প্রতি ১০ মিনিট পর পর মেট্রোরেল ছাড়বে। ১১টার পর থেকে বিকেল ৩টা পর্যন্ত ১৫ মিনিটের ব্যবধানে মেট্রোরেল ছাড়বে।

এ ছাড়া পরবর্তী ৩ ঘণ্টা আবারও ১০ মিনিট পর পর স্টেশন ছাড়বে মেট্রোরেল। তবে সন্ধ্যা ৬টার পর থেকে ‘নন পিক আওয়ার’ ধরে ১৫ মিনিট পরপর মেট্রোরেল চলবে রাত ৮টা পর্যন্ত।

আরও পড়ুন: মেট্রোরেল চলাচলের সময় ৬ ঘণ্টা বাড়ল

ডিএমটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘আমরা আগেই বলেছি ক্রমান্বয়ে সময় বাড়াব। সে অনুযায়ী, জনগণের চাহিদা বিবেচনায় আগামী ৩১ মে থেকে আমরা নতুন সময়সূচিতে চলব।’

বর্তমানে উত্তরা থেকে আগারগাঁও ৯টি স্টেশনে মেট্রোরেল সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলাচল করছে। প্রথমে দুপুর ১২টা পর্যন্ত থাকলেও পর্যায়ক্রমে তা বাড়ানো হয়। এর আগে গত বছরের ২৮ ডিসেম্বর ঢাকায় মেট্রোরেল যাত্রা শুরু করে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯