সকালে রাজধানীতে ঝোড়ো হাওয়া, বৃষ্টি

news-image

নিজস্ব প্রতিবেদক : আজ সকাল সকালই রাজধানীতে শুরু হয়েছে ঝোড়ো হাওয়া সঙ্গে স্বস্তির বৃষ্টি। বুধবার সকাল সাড়ে নয়টার দিকে শুরু হয় ঝোড়ো হাওয়া সঙ্গে বৃষ্টি। গত রোববার ঘূর্ণিঝড় মোখা উপকূল স্পর্শ করে চলে যাওয়ার পর দেশের নানা প্রান্তে বৃষ্টি হলেও হয়নি রাজধানীতে।

আজ সকাল ছয়টায় ঢাকা ও এর আশপাশের এলাকার জন্য আবহাওয়া অধিদপ্তরের দেয়া আগামী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আকাশ মেঘলা থাকতে পারে এবং অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ঢাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার বেগে হাওয়া বয়ে যেতে পারে। এটি দমকা হাওয়া আকারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সিলেটে, ১০০ মিলিমিটার।

গতকাল সন্ধ্যা ছয়টায় দেয়া আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী ২৪ ঘণ্টার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী দুই দিনও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে, ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর ঢাকার আকাশে মেঘের আনাগোনা বেড়ে যায়। রাত পৌনে আটটার দিকে শুরু হয় কালবৈশাখী ঝড়। বাতাসের তোড়ে ধুলোয় অন্ধকার হয়ে যায় চারপাশ। ঝোড়ো বাতাসের সঙ্গে শুরু হয় বৃষ্টি। থেমে থেমে বজ্রের ঝলকানিতে আলোয় উদ্ভাসিত হয়ে উঠে আকাশ। রাত সাড়ে ৮টার দিকে থামে ঝড়-বৃষ্টি। আর বৃষ্টিতে নগর জীবনে ফেরে স্বস্তি।

যদিও আগে থেকে দেশের আট বিভাগেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার দেশের অন্যান্য অঞ্চলেও ঝড়-বৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান