গোপন কথা ফাঁস করলেন অপু

news-image

বিনোদন প্রতিবেদক : গেল ক’দিন ধরে শোবিজে শাকিব খান, অপু বিশ্বার আর শবনম বুবলীকে নিয়েই বেশি কথা হচ্ছে। কাজের থেকে বেশি তাদের ব্যক্তিজীবন নিয়েই হচ্ছে আলোচনা-সমালোচনা। এবার শাকিব-অপু আবার আলোচনায় আসলেন তাদের ‘কানের দুল’ নিয়ে! অপু বললেন, ফেলে আসা গোপন কথা।

সম্প্রতি অপু এক সাক্ষাৎকারে জানান, তার কানের দুল নিয়ে পরতেন শাকিব কিন্তু পরে তা আর ফেরত দিতেন না। বিষয়টি উঠে আসে যখন অপুকে প্রশ্ন করা হয়- প্রথম ঈদে একে অপরকে কী উপহার দিয়েছিলেন তারা। যদিও প্রথমে প্রশ্নটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এই চিত্রনায়িকা।

পরে লাজুক হাসিতে অপু বলেন, ‘সেই সময় একটি কাজে দুবাই গিয়েছিলেন শাকিব। তখন সেখান থেকে আমার জন্য একটি গলার হার এনেছিলেন। তা সোনার না হিরের, সেটা বলা যাবে না।’

তিনি আরও বলেন, ‘আমার কানে অনেকগুলো ফুটো করা। আমি ছোট ছোট কানের দুল পরি। অন্যদিকে শাকিবেরও কানে ফুটো আছে। কিন্তু শুটিংয়ে বেশির ভাগ সময়ই সে দুল পরতে ভুলে যেত। তখন যে কত আমার কানের দুল ও নিয়েছে। বলত কন্টিনিউটি আছে, আর দেওয়া যাবে না।’

আরও পড়ুন: কার শুভেচ্ছা পেলেন শাকিব, অপু নাকি বুবলী?

এদিকে, ভালোবেসে গোপনে বিয়ে করেছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। এরপর তাদের একমাত্র সন্তানের খবরটি প্রকাশ্যে আসলেই বাঁধে বিপত্তি। ভেঙে যায় দীর্ঘ এক দশকের সংসার। বিবাহবিচ্ছেদ ঘটলেও সন্তান আব্রাহাম খান জয়ের সুবাদে এখনো যোগাযোগ হয় এই দুই প্রাক্তনের। কিছু দিন আগেও নাকি নায়কের জন্মদিনে রান্না করে পাঠিয়েছিলেন অপু।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান