সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

টি-টোয়েন্টি সিরিজেও যুবাদের হার

news-image

স্পোর্টস ডেস্ক : টেস্ট, ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে হেরে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। একমাত্র টি-টোয়েন্টিতে ৪ উইকেটে হেরে যায় আহরার আমিনের দল।

এর আগে একমাত্র টেস্টে হারের পর পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে মাত্র একটি ম্যাচ জিতেছিল স্বাগতিক যুবারা।

আজ বুধবার রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে খেলতে নামে দুদল। যেখানে প্রথমে ব্যাট করা বাংলাদেশ নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৫৯ রান করে। জবাবে ৬ উইকেট হারিয়ে ও ৫ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।

আরও পড়ুন: আফিফদের হতাশার দিন উপহার দিলেন চন্দরপল-ম্যাকেঞ্জি

১৬০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনার শ্যামল হুসাইনের ফিফটির ওপর ভর করে জয় পায় পাকিস্তান যুবারা। এই ব্যাটার ৪৯ বলে ৭টি চার ও একটি ছক্কায় ৬৭ করে ইকবাল হোসেন ইমনের বলে আউট হন। এছাড়া আরাফাত মিনহাস ৪১ ও অধিনায়ক সাদ বাগি ২৪ রান করেন।

বাংলাদেশ বোলার ইমন ৩টি ও রোহানাত দৌলাত বর্সন ২টি উইকেট পান।

টস জিতে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার জিশান আলমের ফিফটিতে ভালো সংগ্রহ পায় বাংলাদেশ। তিনি ২৬ বলে ৫টি চার ও ৪টি ছক্কায় ৫২ রানের দারুণ ইনিংস খেলেন। আরিফুল ইসলাম ৩০ রান করেন।

পাকিস্তান বোলার আহমেদ হুসাইন ২টি উইকেট লাভ করেন।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী